Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা পবিত্র রমজানের ঐতিহাসিক ৬ ঘটনা
ইসলাম ধর্ম শিক্ষা

পবিত্র রমজানের ঐতিহাসিক ৬ ঘটনা

By Sibbir OsmanApr 5, 2022, 5:27 PM Asia/Dhaka3 Mins Read

ধর্ম ডেস্ক: বছর ঘুরে মুসলিম উম্মার জন্য আবারো শুভ আগমন ঘটেছে পবিত্র রমজান মাসের। পবিত্র কুরআন নাজিলের পাশাপাশি এই মাসে আরো বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, প্রসিদ্ধ ছয়টি ঘটনা উল্লেখ করা হলো-

এক, ঐতিহাসিক বদর যুদ্ধ: ৬২৪ খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির ১৭ রমজানে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যকার ঐতিহাসিক এক যুদ্ধ। যাতে মুসলমানদের সর্বসাকুল্যে সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাও তারা ছিলেন নিরস্ত্র।

গাছের ডালপালা ছাড়া তাদের কোনো হাতিয়ার ছিল না। ছিল না কোনো লৌহবর্ম বা শিরস্ত্রান। তবুও কুফরি শক্তিকে মুসলমানরা পরাজিত করেছিল। মূলত ওই যুদ্ধে তিন থেকে পাঁচ হাজার আসমানী ফেরেশতা প্রেরণ করে আল্লাহতায়ালা মুসলমানদের সরাসরি সাহায্য করেছিলেন।

আবু জাহেল, উতবা, শায়বাসহ মোট ৭০ জন কাফির নিহত হয় এই যুদ্ধে। আরো ৭০ জন কাফির মুসলমানদের হাতে বন্দি হয়। অন্যদিকে ১৪ জন মুসলিম মুজাহিদ বীরবিক্রমে লড়াই করে শাহাদাতের গৌরব অর্জন করেন।

দুই, মক্কা বিজয়: অষ্টম হিজরির ২০ বা ২১ রমজান শুক্রবার নবীজি সা: ও সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেন। তখন কাবাঘর মুশরিকদের ৩৬০টি মূর্তি দিয়ে ভরা ছিল। মুসলমানরা সেগুলো অপসারণ করে আল্লাহতায়ালার ঘরকে পবিত্র করেন।

তিন, নাখলা নামক জায়গার মূর্তি অপসারণ: রাসূল সা: অষ্টম হিজরির ২৫ রমজান হজরত খালেদ ইবনে ওয়ালিদ রা:-এর নেতৃত্বে একদল সৈন্যবাহিনী প্রেরণ করেন নাখলা নামক জায়গার একটি বৃহদাকার মূর্তি অপসারণের জন্য, কাফিররা এর পূজা করত, যার নাম ছিল উজ্জা।

হজরত খালেদ ইবনে ওয়ালিদ রা: নিজ হাতে ওই মূর্তি অপসারণ করেন। এরপর তিনি বলেন, আর কখনো এখানে উজ্জার উপাসনা হবে না। (আলবিদায়াহ ওয়াননিহায়াহ : ৪/৩১৬)

চার, তায়েফে লাত নামক মূর্তি অপসারণ: নবম হিজরির রমজান মাসে তায়েফের সাকিফ গোত্র স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপাস্য ‘লাত’ নামক মূর্তি অপসারণ করে। (আলবিদায়াহ ওয়াননিহায়াহ : ৫/৩১৬)

পাঁচ, ঐতিহাসিক তাবুক যুদ্ধ: নবম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু তাবুক যুদ্ধের কিছু ঘটনা সংঘটিত হয় নবম হিজরির রমজান মাসে। (আলফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু: ৩/১৬২৭)

এছাড়া হিজরতের দুই বছর আগে রমজান মাসে উম্মুল মো’মিনীন হজরত খাদিজা রা: এবং নবীজি সা: এর মেয়ে হজরত রুকাইয়া রা: ইন্তেকাল করেন।

Advertisement

হজরত হাসান ইবনে আলী রা: তৃতীয় হিজরির রমজান মাসে জন্মগ্রহণ করেন এবং চতুর্থ হিজরিতে নবীজি সা: হজরত যায়নাব বিনতে খুযাইমা রা:-কে বিয়ে করেন।

১১ হিজরির রমজানে নবীজি সা: সবচেয়ে আদরের মেয়ে, জান্নাতী নারীদের সরদারনী, হজরত ফাতিমা রা: এবং ৪০ হিজরিতে শেরে খোদা হযরত আলী রা: ইন্তেকাল করেন।

ছয়, লাইলাতুল কদর: রমজানের শেষ দশকে রয়েছে পবিত্রতম এক রাত। যা হাজার মাসের চেয়েও কল্যাণময় ও শ্রেষ্ঠ। যে রাতে মানবতার মুক্তির দিশারি, প্রভূত সফলতা ও জান্নাতের চাবিকাঠি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে প্রথম আসমান থেকে পৃথিবীর বুকে নাজিল করা হয়েছে।

মহিমান্বিত ও মর্যাদার এ রাতকে কুরআনুল কারিমে ‘লাইলাতুল কদর’ বলা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা ‘সূরাতুল কদর’ নামে একটি স্বতন্ত্র সূরাও নাজিল করেছেন। এ সূরায় পবিত্র এই রাতের ফজিলত ও বরকতের বর্ণনা ওঠে এসেছে।

এ সূরায় আল্লাহ তাআলা ঘোষণা করেন- ‘নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জান? শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। শান্তিই শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।’ (সূরা আল-কদর)

মর্যাদার এ রাত সম্পর্কে হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি লাইলাতুল কদর তথা (মর্যাদার নির্ধারিত রাতে) ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করা হবে।’ (বুখারি শরিফ)

এ রাতের জন্য কোনো দিন-রাতই সুনির্দিষ্ট না থাকলেও তা রমজানের শেষ দশদিনের বেজোড় রাতে (২১, ২৩, ২৫, ২৭ ও ২৯) অনুসন্ধান করার কথা বলা হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘রমজানের শেষ ১০ দিনে তোমরা কদরের রাত তালাশ কর।’ (বুখারি শরিফ)

রমজান মাসে রোজার আমল ও কয়েকটি দোয়া

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026, 6:43 PM Asia/Dhaka
সফরে আমল

ঈদযাত্রা বা সফরে রাসুল (সা.)-এর শেখানো আমল

May 24, 2026, 1:41 PM Asia/Dhaka
কোরবানি

ইসলামে কোরবানির ইতিহাস, গুরুত্ব ও আত্মত্যাগের শিক্ষা

May 24, 2026, 6:29 AM Asia/Dhaka
Latest News
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

সফরে আমল

ঈদযাত্রা বা সফরে রাসুল (সা.)-এর শেখানো আমল

কোরবানি

ইসলামে কোরবানির ইতিহাস, গুরুত্ব ও আত্মত্যাগের শিক্ষা

বিদায়

আরাফার ময়দানে মহানবী (সা.)-এর ঐতিহাসিক বিদায়ী ভাষণ

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ২৩ মে, ২০২৬

Brithi

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

জুমার দিন

জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)

জুমা

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত

আরাফা

আরাফা দিবস : বছরের শ্রেষ্ঠ দিন ও আল্লাহর রহমতের মহামিলন

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp