Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল রান্নার তেলই কি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি? জানুন সঠিক মাত্রা
লাইফস্টাইল

রান্নার তেলই কি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি? জানুন সঠিক মাত্রা

By Mynul Islam NadimJanuary 24, 20263 Mins Read

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে হলে প্রতিদিন কতটা তেল ব্যবহার করা উচিত, কিংবা কোন তেল হৃদযন্ত্রের জন্য ভালো—এই প্রশ্নগুলো এখন অনেকেরই মাথায় ঘোরে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ হৃদযন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক তেল নির্বাচন এবং পরিমিত ব্যবহার।

রান্নার তেল

Advertisement

আমাদের দৈনন্দিন রান্নায় তেল ছাড়া ভাবাই যায় না। ফোড়ন দেওয়া থেকে শুরু করে ভাজাভুজি—সব ক্ষেত্রেই তেলের প্রয়োজন হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বেশি তেল বা ভুল ধরনের তেল খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই তেলের পরিমাণ ও ধরন সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

কার্ডিওলজিস্ট ডা. গজিন্দর কুমারান্নার তেলর গোয়েলের মতে, একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন ৩–৪ চা-চামচের বেশি তেল খাওয়া উচিত নয়। অর্থাৎ দিনে প্রায় ১৫ থেকে ২০ মিলিলিটার তেলই যথেষ্ট।

এই হিসাবে একজন মানুষের জন্য মাসে প্রায় ৫০০–৬০০ মিলিলিটার তেল নিরাপদ। আর চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে মাসে ২ লিটারের বেশি তেল ব্যবহার না করাই ভালো।

হৃদযন্ত্রের জন্য কোন তেল ভালো?

বিশেষজ্ঞদের মতে, সরিষার তেল, সূর্যমুখী তেল ও জলপাই তেল—এই তিনটি তুলনামূলকভাবে হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। তবে আমাদের দেশের রান্নার ধরন অনুযায়ী সরিষার তেল সবচেয়ে উপযোগী।

কেন সরিষার তেল বেশি উপকারী?

কাঁচা বা অপরিশোধিত সরিষার তেলের স্মোক পয়েন্ট প্রায় ২৫০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেশি তাপে রান্না করলেও এই তেল সহজে পুড়ে যায় না এবং এর পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। এতে থাকা ভালো ফ্যাট হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।

সূর্যমুখী তেলও হৃদরোগীদের জন্য ভালো বিকল্প হতে পারে। তবে জলপাই তেলের স্মোক পয়েন্ট তুলনামূলকভাবে কম হওয়ায় এটি আমাদের দেশের উচ্চ তাপে রান্নার জন্য খুব একটা উপযোগী নয়।

কেন রিফাইন তেল এড়িয়ে চলা জরুরি?

রিফাইন বা পরিশোধিত তেল তৈরি করা হয় উচ্চ তাপমাত্রা ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় তেলের গুণগত মান নষ্ট হয় এবং কিছু ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে। দীর্ঘদিন এই ধরনের তেল খেলে খারাপ কোলেস্টেরল (LDL) বেড়ে যায়।

এই অতিরিক্ত কোলেস্টেরলই ভবিষ্যতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের বড় কারণ হয়ে দাঁড়ায়।

অতিরিক্ত তেল খেলে কী ক্ষতি হয়?

মাঝে মাঝে ভাজাপোড়া খেলে বড় সমস্যা না হলেও নিয়মিত অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে ধমনিতে চর্বি জমে যায়। এর ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ, স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

প্রতিদিন কতটা তেল নিরাপদ?

প্রতিদিন: ১৫–২০ মিলিলিটার

প্রতি সপ্তাহে: ১০৫–১৪০ মিলিলিটার

প্রতি মাসে: ৫০০–৬০০ মিলিলিটার

বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণ একজন সুস্থ মানুষের জন্য নিরাপদ।

হৃদরোগীদের জন্য বিশেষ পরামর্শ

যাঁরা ইতোমধ্যেই হৃদরোগে আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে তেল গ্রহণের পরিমাণ আরও কম হওয়া উচিত। ডা. গোয়েলের পরামর্শ অনুযায়ী, হৃদরোগীদের জন্য মাসে ৭৫০ মিলিলিটারের বেশি তেল খাওয়া উচিত নয়।

তিনি আরও জানান, মোট ব্যবহৃত তেলের মধ্যে ৮০ শতাংশ সরিষার তেল এবং ২০ শতাংশ ঘি বা মাখন রাখলে স্বাদ ও পুষ্টির মধ্যে ভালো ভারসাম্য বজায় থাকে।

সঠিক তেল বেছে নেওয়া এবং তা পরিমিতভাবে ব্যবহার করাই অল্প বয়সে হৃদরোগের ঝুঁকি কমানোর অন্যতম সহজ উপায়। সুস্থ থাকতে চাইলে আজ থেকেই রান্নার তেলের দিকে বাড়তি নজর দিন।

সূত্র: আজতক বাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

June 27, 2026
VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

June 27, 2026
চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

June 26, 2026

Latest News

টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

লবঙ্গ

প্রতিদিন সকালে ২টি লবঙ্গ খেলে কী হতে পারে? জানুন উপকারিতা ও সতর্কতা

দাম্পত্য

দাম্পত্য সম্পর্কে সতর্ক হওয়ার মতো কিছু আচরণ

পেঁপে

কাঁচা পেঁপে খাওয়ার ৮ উপকারিতা: হজমশক্তি থেকে হার্টের স্বাস্থ্য, মিলবে নানা সুবিধা

গাব

পুষ্টিগুণে ভরপুর দেশি গাব, যেসব উপকারিতা জানলে অবাক হবেন

জীবন

জীবনে পিছিয়ে পড়ার ৭ কারণ, যা হয়তো আপনিও বুঝতে পারছেন না

weight-loss

এক সপ্তাহেই পেটের মেদ কমানো সম্ভব?

রুক্ষ

রুক্ষ চুলের যত্নে ঘরোয়া কার্যকর টিপস ও প্রাকৃতিক হেয়ার প্যাক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa