জুমবাংলা ডেস্ক : সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্ন হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হতে হবে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারেন।

ইন্টার্ন নিয়োগ

Advertisement

শর্ত

আবেদনের জন্য অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩-এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন। কোনো আবেদনকারী যদি অন্য কোনো কাজে নিয়োজিত থাকে তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে। নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুচ্ছেদ ১২(গ) অনুযায়ী, একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে।

ভাতা: ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী, ‘ইন্টার্নশিপ ভাতা’ পেতে প্রার্থীকে প্রতি মাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন নিয়ে তা জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে: ইন্টার্নশিপে আগ্রহীদের এই ওয়েবসাইটে দেওয়া নোটিশ থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।

হঠাৎ অসুস্থ নায়িকা শিরিন শিলা

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ) বরাবর সরাসরি/ ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৪

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.