Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ, শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা
শিক্ষা

প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ, শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা

By Sibbir OsmanDecember 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ রুটিন প্রণয়ন করেছে। এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়

Advertisement

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত এ রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এতে এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন বছরে এক শিফটের স্কুলগুলোতে সকাল নয়টায় শুরু হয়ে চলবে সাড়ে তিনটা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত। নতুন পাঠ-পরিকল্পনা অনুযায়ী আসছে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে শিক্ষকদের।

এনসিটিবি জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন।

উল্লেখ্য আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নতুন কারিকুলামে পাঠদান করা হবে। এবছর শুধু ১ম প্রথম শ্রেণীতে নতুন কারিকুলাম এর পাঠদান করা হয়েছে।

রুটিনে শিক্ষকদের জন্য যেসব নির্দেশনা

• ২০২৪ শিক্ষাবর্ষে স্কুলে মোট কর্ম-দিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিনের আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর বার্ষিক শিখন সময়ের সঙ্গে সমন্বয় করে মাস-ভিত্তিক বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

• শিখন ঘাটতি পূরণে বার্ষিক পাঠ পরিকল্পনায় প্রতি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক পাঠের পুনরালোচনা রাখা হয়েছে।

• নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে পাঠ শেষ করতে বার্ষিক পাঠ পরিকল্পনা বিদ্যালয়ের জন্য একটি গাইড লাইন। তবে শিক্ষক শিক্ষার্থীর চাহিদা অনুসারেও পাঠ বিভাজন করতে পারবেন, এক্ষেত্রে অবশ্যই শিক্ষাবর্ষের মোট কর্ম-দিবসের মধ্যে কার্যকরভাবে পাঠ্যপুস্তকের সমগ্র বিষয়বস্তু পড়ানো শেষ করতে হবে।

• বাংলা বিষয়ে প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বার্ষিক পাঠ পরিকল্পনায় পুনরালোচনার দিনগুলোতে কমপক্ষে ১০ মিনিট সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে সম্পূরক পঠন সামগ্রী (এস আর এম) ব্যবহার করবেন।

তারকা হওয়ার মাশুল: প্রতারণার অভিযোগ অস্বীকার করলেন লতা রজনীকান্ত

• ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে জুন মাসের শেষে ধারাবাহিক মূল্যায়নের অর্ধ-বার্ষিক এবং ডিসেম্বর মাসে ধারাবাহিক মূল্যায়নের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে।

• ৪র্থ ও ৫ম শ্রেণিতে তিনটি প্রান্তিকের নির্ধারিত সময় ও সিলেবাসে সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। উল্লেখ্য যে, এক প্রান্তিকের সিলেবাস অন্য প্রান্তিকে অন্তর্ভুক্ত হবে না।

• ৪র্থ ও ৫ম শ্রেণির প্রান্তিক মূল্যায়ন চলাকালীন ১ম, ২য় ও ৩য় শ্রেণির পাঠের পুনরালোচনা চলমান থাকবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

July 18, 2026
এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

July 16, 2026
শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

July 15, 2026

Latest News

SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষামন্ত্রী

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

Logo

প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে

ছাত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa