ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। সোমবার (২ মার্চ) রাতে ফেসবুকে বাবুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,
“অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গুণী অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”
সাগর জানান, গত ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে বাবু প্রথমে পপুলার হাসপাতাল-এ ভর্তি হন। পরবর্তীতে তাকে ইউনাইটেড হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে এনজিওগ্রামের মাধ্যমে হার্টে মেজর ব্লক ধরা পড়ে।
গত ১৯ তারিখ সফলভাবে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।
নাট্যনির্মাতা সাগরের ভাষ্য অনুযায়ী,
“আল্লাহর রহমতে বাবু ভাই এখন আগের থেকে ভালো আছেন।”
তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও ভক্তদের মাঝে ফিরে আসবেন—এমন প্রত্যাশা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সহকর্মীরা।
অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী শিল্পী ও ভক্তরা। সবাই প্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


