আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে বিভিন্ন রাজ্যে টাকার ছড়াছড়ি। সম্প্রতি ঝাড়খণ্ড থেকে প্রায় ৩৫ কোটি রুপি জব্দ করে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার রাস্তাতেই মিলল ৭ কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।

taka

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটে। পূর্ব গোদাবাড়ি পুলিশ বলছে, নাল্লাজারলা মন্ডল এলাকার অনন্তপল্লি এলাকায় একটি লরি একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়িটি উল্টে যায়। এর ভেতর থেকে বেরিয়ে আসে ৭টি কার্ডবাক্স।

স্থানীয়রা অবাক হয়ে দেখেন, সেসব বাক্স ভর্তি করে রাখা আছে রুপি। পরে পুলিশ এসে এসব রুপি জব্দ করে। গাড়িটি তখন ভিসাখাপত্মম থেকে বিজয়ওয়াদায় যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, এখনো এই রুপির উৎস জানতে পারেনি পুলিশ। এমনকি এই অর্থ রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছিল কিনা তাও জানা যায়নি। এরই মধ্যে তারা তদন্তে নেমে পড়েছে।

এর আগে গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রেদেশের এনটিআর জেলায় একটি পুলিশ চেকপোস্টে একটি ট্রাক থেকে জব্দ করা হয় ৮ কোটি রুপি। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। এর এক দিন যেতে না যেতেই শুক্রবার আরেক গাড়িতে পাওয়া গেল ৭ কোটি রুপি।

এবার ডিম নিয়ে বড় দুঃসংবাদ

অন্ধ্রপ্রদেশের এই এলাকায় আগামী ১৩ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.