রমজান মাসে ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হলো খেজুর। সূর্যাস্তের পর বিশ্বের কোটি মুসলমান খেজুরকে ইফতারের প্রথম খাদ্য হিসেবে বেছে নেন। ইসলামী গ্রন্থগুলোতে ইফতারে খেজুর খাওয়ার বিশেষ গুরুত্ব উল্লেখ আছে, আর কুরআনেও খেজুরের কথা বহু জায়গায় এসেছে।

খেজুর

Advertisement

খেজুরের পুষ্টিগুণ

রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় খালি পেটে থাকায় ইফতারে খেজুরের পুষ্টি বিশেষ কার্যকর। যুক্তরাজ্যভিত্তিক পুষ্টিবিদ শাহনাজ বশির বলেন, “রোজা শেষে শরীর দ্রুত গ্লুকোজ তৈরি করতে চায়, কারণ শরীরের জ্বালানি হিসেবে এটির প্রয়োজন। খেজুরে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে। এতে শরীরকে প্রয়োজনীয় শক্তি দ্রুত পাওয়া যায়।”

খেজুরে জটিল কার্বোহাইড্রেটের পাশাপাশি ভিটামিন A, K, B6 এবং আয়রণও থাকে। ফলে দীর্ঘ সময় না খেয়ে থাকা রোজাদারের জন্য এটি একটি আদর্শ খাবার।

পানি ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য

শুকনো ফল হলেও খেজুর শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম শরীরের কোষগুলোকে পানি ধরে রাখতে সহায়তা করে। শাহনাজ বশির জানান, “ইফতারে খেজুর খেলে অতিরিক্ত ইলেক্ট্রোলাইট নেওয়ার প্রয়োজন কমে যায়। পানিও খেলে শরীরের পানি ভারসাম্য বজায় থাকে।”

অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই

অনেক মুসলিম ঐতিহ্য অনুযায়ী ইফতারের সময় বিজোড় সংখ্যক খেজুর (৩, ৫, ৭ বা ৯) খান। এরপর মাগরিবের নামাজ আদায় করা হয়। খেজুর হজম হতে শুরু করলে অতিরিক্ত খাবারের ইচ্ছাও কমে যায়, ফলে খাদ্যের ভারসাম্য বজায় রাখা সহজ হয়।

হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রোজাদারদের মধ্যে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা সাধারণ সমস্যা। খেজুরে থাকা ফাইবার অন্ত্রকে স্বাস্থ্যকর রাখে এবং বর্জ্য পদার্থ সহজে বের করতে সাহায্য করে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (NHS) প্রতিদিন প্রাপ্তবয়স্কদের ৩০ গ্রাম ফাইবার গ্রহণের পরামর্শ দেয়।

খেজুর না পছন্দ হলে বিকল্প

শাহনাজ বশির বলেন, “খেজুরের শতাধিক প্রকার রয়েছে। কেউ যদি এক ধরনের খেজুর পছন্দ না করে, অন্য ধরন চেষ্টা করতে পারেন। নরম বা শক্ত, পাতলা বা পুরু ত্বকের বিভিন্ন প্রকার খেজুর রয়েছে। এছাড়া স্মুদি বা শরবতে খেজুর মিশিয়ে খাওয়া যেতে পারে। যেমন দুধ, দই ও শুকনো ফলের সঙ্গে খেজুর মিশিয়ে খাবার শরীরের জন্য অনেক উপকারী।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.