পবিত্র রমজান মাসে ভোরে সাহরি খাওয়ার পর সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যায় ইফতার করা হয়। দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষ করে এ বছর গরম আবহাওয়ার মধ্যে রমজান হওয়ায় পানিশূন্যতার ঝুঁকি আরও বেড়েছে।

তাই ইফতার থেকে সাহরি পর্যন্ত সঠিক নিয়মে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইফতার থেকে সাহরি পর্যন্ত কতটুকু পানি পান করবেন?
রাজধানীর মিরপুরের নিউট্রিলার্নবিডির নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট পুষ্টিবিদ রোকসানা তনুর মতে—
-রমজানে শরীর হাইড্রেট রাখতে ১০–১২ গ্লাস (প্রায় ২–৩ লিটার) তরল গ্রহণ করা যেতে পারে।
-তবে একসঙ্গে বেশি পানি না খেয়ে ধীরে ধীরে ভাগ করে পান করাই উত্তম।
৪-২-২-২ প্যাটার্ন কী?
পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, পানি পানের একটি সহজ নিয়ম হলো ৪-২-২-২ প্যাটার্ন:
ইফতারে: ৪ গ্লাস পানি
মাগরিবের পর: ২ গ্লাস
রাতের খাবারের পর: ২ গ্লাস
সাহরিতে: ২ গ্লাস
এইভাবে ধাপে ধাপে পানি পান করলে শরীর সারা রাত পর্যাপ্ত তরল পায় এবং রোজার সময় মাথাব্যথা, মাথা ঘোরা ও অতিরিক্ত ক্লান্তির ঝুঁকি কিছুটা কমতে পারে।
আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
-একসঙ্গে ঠান্ডা বরফ পানি বেশি না খাওয়াই ভালো
-অতিরিক্ত ক্যাফেইন (চা/কফি) কমানো উচিত
-ডাবের পানি, লেবু পানি বা ফলের রস (চিনি ছাড়া) গ্রহণ করা যেতে পারে
-অতিরিক্ত লবণাক্ত ও ভাজাপোড়া খাবার কম খেলে তৃষ্ণা কম লাগে
রমজানে সুস্থ থাকতে খাবারের পাশাপাশি সঠিকভাবে পানি পান করাও সমান গুরুত্বপূর্ণ। সচেতনভাবে তরল গ্রহণ করলে রোজা রাখা আরও সহজ ও স্বস্তিদায়ক হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


