জীবন চলার পথে মানুষ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। প্রতিটি পর্যায়েই বিভিন্ন চ্যালেঞ্জ আসে, যেগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। তা না হলে নিজের ক্ষতির সম্ভাবনা থাকে। তবে সহ্যশক্তি বা মানসিক দৃঢ়তা একদিনে গড়ে ওঠে না; সময়, অভিজ্ঞতা ও শিক্ষা মিলেই ধীরে ধীরে তা তৈরি হয়।

জীবন

Advertisement

আধুনিক যুগে সন্তানদের শুধু ডিজিটাল নিরাপত্তা নিয়ে ভাবলেই যথেষ্ট নয়, বরং তাদের মধ্যে সহনশীলতা, মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং জটিল পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতাও গড়ে তুলতে হয়। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দ্য প্যারেন্ট জেড-এর পুষ্টিবিদ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিরণ মীনা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।

প্রথমত, সন্তানের মধ্যে আবেগ প্রকাশের অভ্যাস গড়ে তুলতে হবে। দুঃখ, হতাশা বা উদ্বেগ—সবই স্বাভাবিক অনুভূতি। ছোটবেলা থেকেই এসব অনুভূতিকে চিনতে ও প্রকাশ করতে শেখালে ভবিষ্যতে মানসিক ভেঙে পড়ার ঝুঁকি কমে যায়।

দ্বিতীয়ত, যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। শিশুরা সাধারণত বড়দের আচরণ অনুসরণ করে শেখে। তাই অভিভাবকরা কীভাবে চাপ ও প্রতিকূলতা সামলান, তা শিশুর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যম হয়ে ওঠে।

তৃতীয়ত, সন্তানকে বয়স অনুযায়ী ছোট ছোট দায়িত্ব দেওয়া উচিত। এতে সে সমস্যা সমাধানের অভ্যাস গড়ে তোলে এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

চতুর্থত, ব্যর্থতাকে গ্রহণ করতে শেখানো প্রয়োজন। সবসময় সফলতা আসে না—এ বিষয়টি বোঝাতে পারলে শিশু পরাজয় থেকে শিক্ষা নিতে শিখবে এবং আত্মবিশ্বাসী হবে।

পঞ্চমত, একটি নিয়মিত রুটিন শিশুর জীবনে শৃঙ্খলা আনে। খাওয়া-দাওয়া, পড়াশোনা, ঘুম ও স্ক্রিন ব্যবহারের সময় নির্দিষ্ট থাকলে সে নিয়ম মেনে চলতে অভ্যস্ত হয় এবং জীবনে ভারসাম্য রক্ষা করতে পারে।

ষষ্ঠত, শিশুর মানসিক স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি। সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শারীরিক কার্যক্রমের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

সবশেষে, সন্তানের পাশে বন্ধুসুলভ আচরণে থাকা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কঠোরতা বা ভয় দেখানো সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। বরং তার কথা শোনা, বোঝা, প্রয়োজন অনুযায়ী উৎসাহ দেওয়া এবং ভুল হলে সংশোধন করা—সব মিলিয়ে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.