Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের বিমানে আগুন
আন্তর্জাতিক

অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের বিমানে আগুন

By Saiful IslamJuly 11, 20241 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদ থেকে পাকিস্তানের পেশোয়ারগামী একটি বিমানে অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

Saudi Airlines

Advertisement

পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইনসের ওই ফ্লাইটটি অবতরণের সময় বিমান ট্রাফিক কন্ট্রোলাররা ল্যান্ডিং গিয়ারের বাম দিকে আগুন এবং ধোঁয়া দেখতে পান। তখনই পাইলট এবং উদ্ধারকারী দলকে বিষয়টি অবহিত করেন ট্রাফিক কন্ট্রোলার। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ঘটনার ভিডিও ফুটেজে, যাত্রীদের জরুরি স্লাইডের মাধ্যমে বিমান থেকে নামতে দেখা যায়।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম সামা টিভি জানিয়েছে, সামান্য আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের বিমানে আগুন

সৌদিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমানটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিমানটি এখন বিশেষজ্ঞদের ‘প্রযুক্তিগত মূল্যায়নের’ মধ্য দিয়ে যাচ্ছে।

ব্লুমবার্গ জানিয়েছে, বিমানটি ছিল সাত বছরের পুরনো এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের।

পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) মুখপাত্র সাইফুল্লাহর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ল্যান্ডিং গিয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেটিকে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।

পেশোয়ার বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ডন আরও জানিয়েছে, বিমানবন্দরটি চালু আছে এবং সব ফ্লাইট তাদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa