Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা আগামী বছর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা, প্রজ্ঞাপন জারি
শিক্ষা

আগামী বছর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা, প্রজ্ঞাপন জারি

By Saiful IslamApril 16, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী বছর থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা, প্রজ্ঞাপন জারি

Advertisement

শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

একইসঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হলো। একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকার আহ্বান জানালেও শিক্ষক সমিতির তীব্র বাধায় সে আহ্বান কাজে আসেনি। এ অবস্থায় ভর্তি প্রক্রিয়াও শুরু করতে পারছে না গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। ফলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা শিক্ষামন্ত্রণালয় কিংবা ইউজিসি সমাধান করতে পারছে না। মন্ত্রণালয় ও ইউজিসি দফায় দফায় বৈঠক করেও সুরাহা করতে না পারায় বিষয়টি রাষ্ট্রপতির মাধ্যমেই সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেবাসে পরিবর্তনসহ বিসিএস পরীক্ষা পদ্ধতির যত সংস্কার করছে পিএসসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026
Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

June 22, 2026
Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

June 22, 2026

Latest News

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa