Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল শিশুর সফট টয় পরিষ্কার না রাখলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
লাইফস্টাইল

শিশুর সফট টয় পরিষ্কার না রাখলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

By Mynul Islam NadimJune 19, 2026Updated:June 19, 20262 Mins Read

শিশুদের সবচেয়ে প্রিয় খেলনার মধ্যে সফট টয় বা টেডি বিয়ার অন্যতম। নরম ও আকর্ষণীয় এই খেলনাগুলো অনেক সময় শিশুরা সারাক্ষণ সঙ্গে রাখে, ঘুমায়, খেলাধুলা করে এবং কখনও কখনও মুখেও দেয়। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে এসব প্রিয় খেলনাই হয়ে উঠতে পারে নানা ধরনের রোগের কারণ।

সফট টয়

সফট টয় সাধারণত তুলা, ফোম বা সিনথেটিক নরম উপাদান দিয়ে তৈরি হওয়ায় সহজেই ধুলাবালি, ঘাম, জীবাণু ও অ্যালার্জির উপাদান শোষণ করে নেয়। বাইরে থেকে পরিষ্কার মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকতে পারে অসংখ্য ক্ষতিকর জীবাণু। তাই শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এসব খেলনা নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শিশুরা খেলনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে বলে নোংরা সফট টয়ের কারণে ত্বকে র‍্যাশ, চুলকানি ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এছাড়া খেলনা মুখে নেওয়ার কারণে পেটের সংক্রমণ বা হজমজনিত সমস্যাও হতে পারে। ধুলাবালির প্রতি সংবেদনশীল শিশুদের ক্ষেত্রে এগুলো হাঁচি, কাশি ও শ্বাসকষ্টের কারণও হতে পারে।

Advertisement

সফট টয় পরিষ্কারের আগে অবশ্যই এর সঙ্গে থাকা লেবেল বা নির্দেশনা দেখে নেওয়া উচিত। কিছু খেলনা মেশিনে ধোয়া যায়, আবার কিছু ক্ষেত্রে ‘ড্রাই ক্লিন’ নির্দেশনা থাকে, যেগুলো পানিতে ধোয়া ঝুঁকিপূর্ণ।

যেসব সফট টয় মেশিনে ধোয়া যায়, সেগুলো মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে লন্ড্রি ব্যাগ বা কভার দিয়ে ধোয়া নিরাপদ। এতে খেলনার আকৃতি নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়। অন্যদিকে যেগুলো হাতে ধোয়া প্রয়োজন, সেগুলো ঈষদুষ্ণ পানিতে হালকা সাবান মিশিয়ে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে পরিষ্কার করা উচিত।

পানিতে ধোয়া সম্ভব না হলে বেকিং সোডা ব্যবহার করে শুকনোভাবে পরিষ্কার করা যেতে পারে। এতে খেলনার দুর্গন্ধ ও ধুলা অনেকটাই দূর হয়।

ধোয়ার পর খেলনাগুলো ভালোভাবে শুকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভব হলে রোদে কিছুক্ষণ রেখে দিলে প্রাকৃতিকভাবে জীবাণু ধ্বংস হয় এবং স্যাঁতসেঁতে গন্ধও দূর হয়ে যায়।

শিশুর প্রিয় টেডি বিয়ার বা সফট টয় শুধু খেলনা নয়, অনেক সময় তাদের আবেগের অংশ হয়ে ওঠে। তাই এগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সফট টয়
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

July 8, 2026
প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

July 8, 2026
Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

July 5, 2026

Latest News

Porakieya

তারকাদের কারণে কি পরকীয়া স্বাভাবিক হয়ে উঠছে? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রস্রাবের রঙ

প্রস্রাবের রঙ কি সব রোগের ইঙ্গিত দেয়, কখন ডাক্তারের কাছে যাবেন?

Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa