স্মার্টফোনের ব্যাটারি আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেরই ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকে। এর পেছনে কিছু প্রযুক্তিগত কারণ থাকে, যা অনেক সময় উপেক্ষা করা হয়। স্মার্টফোনে কিছু সেটিংস পরিবর্তন করলে ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

১) স্ক্রিনের উজ্জ্বলতা ও টাইমআউট ঠিক করা
ডিসপ্লে ব্যাটারি খরচের প্রধান কারণ। তাই স্ক্রিনের উজ্জ্বলতা চোখের জন্য আরামদায়ক রেখে অযথা বাড়ানো উচিত নয়। এছাড়া অটো-লক বা স্ক্রিন টাইমআউট কমিয়ে রাখলে ব্যাটারির আয়ু বাড়ে।
২) ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ করা
অনেক অ্যাপ ব্যবহারকারীর অজান্তে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ব্যাটারি দ্রুত শেষ করে। ‘সেটিংস’ থেকে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ বন্ধ করে সমস্যার সমাধান করা যায়।
৩) লোকেশন শেয়ারিং সীমিত করা
লোকেশন সার্ভিস সব অ্যাপের জন্য সক্রিয় থাকলে ব্যাটারি বেশি খরচ হয়। প্রয়োজন অনুযায়ী ‘সেটিংস > প্রাইভেসি > লোকেশন সার্ভিস’ থেকে ‘অ্যাপ ইউজিং’ অপশন সিলেক্ট করুন।
৪) সেলুলার ডেটার বদলে ওয়াইফাই ব্যবহার করা
যতটা সম্ভব সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করুন। সেলুলার ডেটা তুলনায় অনেক বেশি শক্তি খরচ করে, ফলে ব্যাটারির আয়ু কমে যায়।
৫) লো-পাওয়ার মোড ব্যবহার করা
আইফোনের ক্ষেত্রে লো-পাওয়ার মোড সক্রিয় রাখলে ব্যাটারি কম খরচ হয়। ‘সেটিংস > ব্যাটারি > লো-পাওয়ার মোড’ থেকে এটি চালু করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


