প্রযুক্তি বাজারে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে Xiaomi। ‘শাওমি ওয়াচ ৫’ নামের এই ডিভাইসটিতে আধুনিক স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী রক্তের অক্সিজেনের মাত্রা (SpO2) ও হৃদস্পন্দন নিয়মিত ট্র্যাক করতে পারবেন।

শাওমি

Advertisement

স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৫৪ ইঞ্চির গোলাকার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৮০x৪৮০ পিক্সেল। এটি ৬০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, ৩১২ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং সর্বোচ্চ ১৫০০ নিটস উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। ডায়ালের পাশে একটি ঘূর্ণনযোগ্য ক্রাউন ও নেভিগেশন বোতাম যুক্ত রয়েছে, যা ব্যবহারকে আরও সহজ করে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন W5 জেন ১ চিপসেট, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত।

স্বাস্থ্যসুবিধার দিক থেকে এতে রয়েছে হার্ট রেট মনিটরিং, রক্তের অক্সিজেন পরিমাপ এবং ইসিজি ট্র্যাকিং। পাশাপাশি একটি ইএমজি সেন্সরও যুক্ত করা হয়েছে, যা পেশীর কার্যক্রম বিশ্লেষণ করে ব্যবহারকারীর পেশী স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়তা করবে। এছাড়া অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও রয়েছে।

সংযোগ সুবিধার ক্ষেত্রে ওয়াচ ৫-এ আছে ওয়াই-ফাই, ইসিম, ব্লুটুথ ৫.৪, এনএফসি ও জিপিএস সাপোর্ট। এতে ব্যবহৃত হয়েছে ৯৩০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। ডিভাইসটির আকার ৪৭x৪৭x১২.৩ মিলিমিটার এবং ওজন প্রায় ৫৬ গ্রাম।

ফ্লুরোপলিমার স্ট্র্যাপসহ ওয়াই-ফাই সংস্করণের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ২৯৯.৯৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার ৫০০ টাকা। স্মার্টওয়াচটি কালো ও জুনিপার সবুজ—এই দুই রঙে পাওয়া যাচ্ছে।

সূত্র: গ্যাজেট ৩৬০

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.