Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল সকালে না রাতে, কখন গোসল করা ভালো?
লাইফস্টাইল

সকালে না রাতে, কখন গোসল করা ভালো?

By Shamim Rezaএপ্রিল 12, 20263 Mins Read

সকালে ঘুম ভাঙানোর জন্য হোক বা রাতে আরামের জন্য —গোসলের সময় নিয়ে মানুষের মধ্যে ভিন্ন পছন্দ রয়েছে। কিন্তু স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিক থেকে আসলে কখন গোসল করা সবচেয়ে বেশি উপকারী? বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত স্বাস্থ্যের ওপর খুব বেশি প্রভাব ফেলে না। তারা এও বলছেন, বিছানার পরিচ্ছন্নতাই মূল চাবিকাঠি।

গোসল করা

Advertisement

সকালের গোসল প্রেমীরা মনে করেন, সকালে গরম পানির ঝর্ণার নিচে ১০ মিনিট দাঁড়ালে ঘুম পুরোপুরি ভেঙে যায়, শরীর ও মন তাজা হয় এবং দিনের শুরুতে প্রস্তুত থাকা যায়। অন্যদিকে রাতের গোসল প্রেমীদের বিশ্বাস, ঘুমানোর আগে গোসল করলে সারাদিনের ধুলো-ময়লা, ঘাম ধুয়ে ফেলা যায় এবং শরীর পরিষ্কার থাকলে আরামের ঘুম আসে।

রাতে গোসলের পরও পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ

গোসলের মূল কাজ হলো ত্বক থেকে ময়লা, ঘাম আর তেল দূর করা, যা দিনভর বাইরের ধুলো, দূষণ ও পরাগরেণুর সঙ্গে ত্বকে জমে। রাতে গোসল না করলে এই আবর্জনা বিছানার চাদর ও বালিশের কাভারে জমা হয়।

লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ প্রিমরোজ ফ্রিস্টোন বলেন, রাতে গোসল করে পরিচ্ছন্ন হয়ে বিছানায় গেলেও রাতে আমাদের ঘাম হয় এবং একজন মানুষ রাতে ৫০ হাজারের বেশি ত্বকের কোষ বিছানায় ছড়িয়ে দেয়, যা ধুলোর মাইটের জন্য ‘ভোজসভা’।

স্ট্যাফিলোকক্কাসের মতো ব্যাকটেরিয়া ঘামগ্রন্থি থেকে নির্গত তেল খেয়ে সালফার যৌগ তৈরি করে, যা শরীরের গন্ধ তৈরি করে।

ফ্রিস্টোনের মতে, রাতে গোসল করলেও আমরা একটা ঘামভেজা ক্ষুদ্র পরিবেশ তৈরি করি, যেখানে ব্যাকটেরিয়া খাবার পেয়ে হালকা শরীরের গন্ধ তৈরি করবে। তাই সকালে উঠলে, রাতে গোসল করা সত্ত্বেও আমরা একটু গন্ধযুক্তই থাকি।

বিছানার পরিচ্ছন্নতাই মূল চাবিকাঠি

যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয়ের ক্ষত নিরাময় ও অণুজীব বিষয়ক সিনিয়র লেকচারার হলি উইলকিনসন মনে করেন, সন্ধ্যা বা রাতে গোসল করার চেয়ে বিছানার চাদর পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি।

কারণ, রাতে গোসল করে বিছানায় গেলেও যদি চাদর এক মাস ধরে না ধোয়া হয়, তাহলে সেখানে ব্যাকটেরিয়া, ময়লা, ধুলোর মাইট এবং ছত্রাক জমতে থাকবে। ব্যাকটেরিয়া কম্বল, চাদর ও বালিশে সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঁচে থাকতে পারে।

ধুলোর মাইটের মলের দীর্ঘমেয়াদি সংস্পর্শে অ্যালার্জির ঝুঁকি বাড়ে। যারা পরাগরেণুর মতো অ্যালার্জেনের প্রতি সংবেদনশীল, তাদের ক্ষেত্রে চাদর পরিষ্কার না করলে উপসর্গ আরো খারাপ হবে।

এছাড়া, গুরুতর হাঁপানির রোগীদের ৭৬ শতাংশই অন্তত এক ধরনের ছত্রাকের প্রতি অ্যালার্জি রাখে।

ভালো ঘুমের জন্য রাতের গোসল

রাতে গোসল করেন এমন লোকেরা দাবি করেন, এতে তাদের ঘুম ভালো হয়। কিছু গবেষণায় দেখা গেছে, ঘুমানোর এক-দুই ঘণ্টা আগে ১০ মিনিটের গরম গোসল করলে ঘুমে যাওয়ার সময়টা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

ধারণা করা হয়, শরীরের তাপমাত্রা বাড়িয়ে আবার ঠাণ্ডা করার প্রক্রিয়া শরীরের অভ্যন্তরীণ ঘড়ি (সার্কাডিয়ান রিদম) একটা সংকেত দেয় যে ঘুমের সময় হয়েছে।

প্রভাব সামান্য

ফ্রিস্টোন সকালে গোসল করাকেই বেশি পছন্দ করেন, কারণ এতে রাতে বিছানা থেকে জমা ঘাম আর অণুজীবগুলো ধুয়ে ফেলা যায়।

তবে বিশেষজ্ঞদের চূড়ান্ত মত হলো, গোসলের এই সিদ্ধান্ত স্বাস্থ্যে খুব বেশি প্রভাব ফেলবে না। এটা বরং নির্ভর করে আপনি দিনের বেলায় পরিচ্ছন্ন থাকতে চান, নাকি রাতে।

উইলকিনসন বলেন, যদি দিনে একবার গোসল করেন, তাহলে কোন সময় করছেন তাতে খুব একটা ফারাক পড়ে না। বরং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো (যেমন- বগল, কুঁচকি, পা) প্রতিদিন ধুয়ে ফেললে, সপ্তাহে কয়েকবার গোসলই যথেষ্ট। তবে কাজের ধরনের ওপর নির্ভর করে দিনের শেষে গোসলের প্রয়োজন হতে পারে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন- আপনি যদি কৃষক হন, তাহলে দিনের শেষে বাড়ি ফিরে গোসল করতে চাইতেই পারেন। কিন্তু সামগ্রিকভাবে, পরিচ্ছন্ন বিছানা বজায় রাখাই সম্ভবত বেশি জরুরি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সার্বিক বিচারে, পরিচ্ছন্ন বিছানা বজায় রাখাটাই সম্ভবত গোসলের সময়ের চেয়ে বেশি জরুরি। তথ্যসূত্র: বিবিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Vuri

ভুঁড়ি বাড়লে পুরুষদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে

জুন 17, 2026
হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত, অবহেলা করলেই বিপদ

জুন 17, 2026
পকেট খালি

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

জুন 17, 2026
Latest News
Vuri

ভুঁড়ি বাড়লে পুরুষদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে

হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত, অবহেলা করলেই বিপদ

পকেট খালি

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

মেসি

লিওনেল মেসির প্রিয় খাবার মিলানেসা নাপোলিটানা, রইলো সহজ রেসিপি

কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

ত্বক

গরমে মাথার ত্বকের সমস্যা ও যত্ন: কীভাবে রাখবেন স্ক্যাল্প স্বাস্থ্যকর

Biya

বিয়ে না করলেই বাড়ে ক্যানসারের ঝুঁকি

চাপ

ফুটবল ম্যাচে অতিরিক্ত মানসিক চাপ : কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

লটকন

শিশুদের জন্য লটকন কতটা উপকারী? জেনে নিন পুষ্টিগুণ

গ্রিন বিউটি

স্কিন কেয়ারে নতুন বিপ্লব গ্রিন বিউটি ট্রেন্ড

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa