সব ধরনের চিকিৎসা বিজ্ঞানে নিয়মিত লেবু পানি পান করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে এতে থাকা ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত উপকারী। একটি লেবুতে প্রায় ৩০.৭ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষদের দৈনিক চাহিদা প্রায় ৯০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ৭৫ মিলিগ্রাম। ফলে প্রতিদিনের চাহিদার বড় একটি অংশ সহজেই লেবু থেকে পূরণ করা সম্ভব।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ফলে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
দ্রুত শক্তি জোগায়
লেবু পানি পান করলে শরীরে তাৎক্ষণিক সতেজতা আসে। নিয়মিত সকালে খেলে মন ভালো থাকে এবং সারাদিন কাজের জন্য বাড়তি শক্তি পাওয়া যায়।
ওজন কমাতে সহায়ক
মেদ কমাতে লেবু পানির ভূমিকা উল্লেখযোগ্য। হালকা গরম পানির সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে পান করলে ওজন নিয়ন্ত্রণে ভালো ফল পাওয়া যায়।
ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর
লেবুতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা সর্দি-কাশি, ফ্লু ও গলাব্যথার মতো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
মস্তিষ্ককে সতেজ রাখে
লেবুতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। এটি মানসিক চাপ কমাতেও সহায়ক।
ক্যানসারের ঝুঁকি কমায়
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর উপাদান কমিয়ে বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


