Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে
শিক্ষা

শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে

By iNews DeskNovember 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সোনালী ব্যাংক পিএলসি এইচএসসি ও স্নাতক পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দেবে। এ লক্ষ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা, ২০২৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক পিএলসি।

Students

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড়/দ্বীপ/চর-এর শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মেধাবী সন্তান, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*২০২৩ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত হতে হবে; অথবা,

*২০২৩ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত হতে হবে;

*এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৪.৫০, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ-৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটার শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৪.৫০, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ-৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

আবেদনের শর্তাবলি—

*শুধু দরিদ্র শিক্ষার্থী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী/শারীরিক প্রতিবন্ধী/এতিম/অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান আবেদন করতে পারবেন;

*যেসব শিক্ষার্থীর পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০ টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতিত) বেশি নয় তারা আবেদন করতে পারবেন;

*স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই;

বৃত্তির পরিমাণ—

সোনালী ব্যাংক পিএলসি প্রার্থীদের এককালীন ১০,০০০ টাকা করে প্রদান করবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে দরকারি তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ডিসেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa