Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি স্বপ্ন নিয়ন্ত্রণের প্রযুক্তি আনছে এআই স্টার্টআপ
বিজ্ঞান ও প্রযুক্তি

স্বপ্ন নিয়ন্ত্রণের প্রযুক্তি আনছে এআই স্টার্টআপ

By Mynul Islam NadimApril 27, 20262 Mins Read

ঘুমের মধ্যে দেখা স্বপ্ন যদি নিজের ইচ্ছেমতো পরিবর্তন করা যেত, বিষয়টি কেমন হতো? দুঃস্বপ্ন শুরু হলেই তা মুছে গিয়ে তার জায়গায় সুখকর কোনো দৃশ্য ভেসে উঠছে—শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রযুক্তির অগ্রগতিতে এমন ধারণা এখন আর পুরোপুরি কল্পনা নয়।

স্বপ্ন

Advertisement

প্রোপেটিক এআই নামের একটি স্টার্টআপ দাবি করেছে, তারা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা মানুষের স্বপ্ন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যেমন দ্রুত বাড়ছে, তেমনি এর প্রয়োগক্ষেত্রও দিন দিন বিস্তৃত হচ্ছে। দৈনন্দিন কাজ সহজ করা থেকে শুরু করে সৃজনশীল ক্ষেত্র—সব জায়গাতেই এখন এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় এবার মানুষের স্বপ্নের জগতেও প্রযুক্তির প্রবেশ ঘটতে চলেছে বলে দাবি করা হচ্ছে।

সংস্থাটির মতে, তারা দুটি বিশেষ পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছে—ডুয়াল এবং পেস। এই ডিভাইসগুলো ব্যবহারকারীর ঘুমের অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে এবং স্বপ্ন দেখার ধরন পরিবর্তন করতে সক্ষম।

ডিভাইসটি দেখতে হেডব্যান্ডের মতো, যা ঘুমানোর সময় মাথায় পরতে হয়। এতে থাকা প্রযুক্তি ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী স্বপ্নের ওপর প্রভাব ফেলে। নির্মাতাদের দাবি, দুটি মডেলের ডিজাইন প্রায় একই রকম।

এই ডিভাইসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লুসিড ড্রিম বা সচেতন স্বপ্ন তৈরিতে সহায়তা করে। অর্থাৎ, ব্যবহারকারী ঘুমের মধ্যেই বুঝতে পারবেন যে তিনি স্বপ্ন দেখছেন এবং কিছুটা হলেও সেই স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারবেন।

দামের দিক থেকেও প্রযুক্তিটি বেশ ব্যয়বহুল। ডুয়াল মডেলের মূল্য প্রায় ৪৪৯ ডলার, আর পেস মডেলের দাম প্রায় ১২৯৯ ডলার।

সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিটি নিয়ে আরও গবেষণা চলছে। ডুয়াল মডেলটি শিগগিরই বাজারে আসতে পারে, আর উন্নত সংস্করণ পেস বাজারে আসতে আরও সময় লাগবে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ এখনই এর কার্যকারিতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন।

প্রযুক্তিটির কার্যপদ্ধতি সম্পর্কে জানা যায়, এতে ট্রান্সক্রেনিয়াল ফোকাসড আল্ট্রাসাউন্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এটি মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশকে উদ্দীপিত করে। সাধারণত ঘুমের সময় এই অংশ কম সক্রিয় থাকে, কিন্তু ডিভাইসটি সেখানে সংকেত পাঠিয়ে সেটিকে সক্রিয় করে তোলে। ফলে ফ্রন্টোপ্যারিয়েটাল নেটওয়ার্ক সক্রিয় হয়, যা সচেতন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সম্পর্কিত। এর ফলে ব্যবহারকারী ঘুমের মধ্যেও স্বপ্ন সম্পর্কে সচেতন থাকতে পারেন।
এছাড়া ডিভাইসটিতে ইইজি সেন্সর রয়েছে, যা ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। এতে পুরো প্রক্রিয়াটি আরও নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa