Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন ক্রীড়া কর্মকর্তা
খেলাধুলা ফুটবল

মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন ক্রীড়া কর্মকর্তা

By Tarek HasanJuly 18, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় কোপা জয়ের পর আর্জেন্টাইন মিডফিল্ডার ফার্নান্দেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে নিয়ে একটি বর্ণবাদী গানে অভিনয় করেন তিনিসহ কয়েকজন ফুটবলার। সতীর্থদের এমন আচরণের জন্য মেসিকে ক্ষমা চাইতে বলায় এক আর্জেন্টাইন ক্রীড়া কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

messi

গত রবিবার কোপার ফাইনাল ম্যাচ শেষে টিম বাসে করে হোটেলে ফেরার সময় ফরাসি ফুটবলারদের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেন আর্জেন্টাইন ফুটবলাররা। এ সময় আবার ভিডিও লাইভ করেন এনজো ফার্নান্দেজ।

যদিও এক সতীর্থের কথায় মাঝপথেই সেই ভিডিও বন্ধ করে দেন তিনি। ফার্নান্দেজের সঙ্গে সেখানে গান করছিলেন ওতামেন্ডিও। এই বিষয়টি নিয়ে পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করার খবর পাওয়া যায়নি।

Advertisement

এই ঘটনায় জড়িত ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তবুও তাকে দলের হয়ে ক্ষমা চাইতে বলেন আর্জেন্টাইন ক্রীড়া কর্মকর্তা জুলিও গারো। সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

গারো বলেছিলেন, জাতীয় দলের অধিনায়কের এর জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে।

গারোর এই বক্তব্যের পর ফুঁসে ওঠে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এরপরই আর্জেন্টিনা সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তাকে বরখাস্তের খবর জানানো হয়।

পোস্টে লেখা হয়, প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন, টানা দুইবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকছেন না।

এর আগে, ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। কোপা জয়ের পর সেই গানেই ফার্নান্দেজসহ অন্যদের সুর মিলাতে দেখা যায়।

https://inews.zoombangla.com/fifa-is-investigating-argentinas-controversial-song/

এতে অসন্তুষ্ট হয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের সদস্যদের বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে, ফ্রান্সের ফুটবল ফেডারেশন। সেইসঙ্গে ফিফার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে, ফ্রান্সের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa