Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা পাল্টে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এইচএসসি হবে দুইবার!
শিক্ষা

পাল্টে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এইচএসসি হবে দুইবার!

By Saiful IslamMarch 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নতুন কারিকুলামে পাল্টে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নবম-দশমের সিলেবাসে নয়, শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি হবে দুইবার। একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে বলে মনে করে বোর্ড। তবে শিক্ষা গবেষকদের মতে এইচএসসিতে একটি পরীক্ষাই যথেষ্ট। আর শিক্ষামন্ত্রী বলছেন, মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা

Advertisement

চলতি বছরের জানুয়ারি থেকে নবম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান চলছে। নবম ও দশম শ্রেণি শেষে আছে পাবলিক পরীক্ষা। কারিকুলামের পরিবর্তনের ফলে কেমন হবে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা? এই প্রশ্ন এখন শিক্ষার্থী ও অভিভাবকদের।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেয়ার সঙ্গে যুক্ত সাধারণ, কারিগরি ও মাদ্রাসাসহ দেশের ১১টি শিক্ষাবোর্ড। বোর্ডগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, নতুন কারিকুলামে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হলেও এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে। ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই পরীক্ষা হবে।

আর একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ, বাকিটা বোর্ড পরীক্ষায়। একইভাবে দ্বাদশ শ্রেণিতেও ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন, বাকি ৭০ শতাংশ বোর্ড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার।

বোর্ডের দাবি, এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুই শ্রেণি একসাথে পরীক্ষা না নেয়ার ফলে শিক্ষার্থীদের ওপর কমবে পরীক্ষার বোঝা। এ বিষয়ের ব্যাখ্যায় বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমাদের এ কারিকুলামের মূল চিন্তা হচ্ছে, শিক্ষার্থীরা প্র্যাকটিকালি শিখবে। এটা প্রজেক্ট বেজড শেখা। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে শিক্ষার্থীরা। ফলে এখানে তাদের উপর মুখস্ত করার চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে।’

যদিও ভিন্নমত পোষণ করছেন শিক্ষা গবেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলছেন, একাদশ শ্রেণিতে নতুন করে পাবলিক পরীক্ষা যুক্ত হলে চাপ বাড়বে শিক্ষার্থীদের ওপর। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে আগে পরীক্ষা ছিল দুটো। এখন তিনটি পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এখন পরীক্ষার চাপ বেশি বাড়ছে না?’

আর পূর্ববর্তী শ্রেণির বিদ্যালয়ভিত্তিক মূল্যায়নকে পাবলিক পরীক্ষায় যুক্ত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় কমিয়ে আনার পরামর্শ এই শিক্ষা গবেষকের।

তবে এসএসসি ও এইচএসসির মূল্যায়ন পদ্ধতি সহজতর করতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৬ সালে এসএসসি ও ২০২৮ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026
চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

July 21, 2026
SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

July 21, 2026

Latest News

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa