জুমবাংলা ডেস্ক : গত দুইদিন ধরে চলা সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে স্টেট ইউনিভার্সিটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

State

Advertisement

রবিবার (১৫ সেপ্টেম্বর) স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. ওমর ফারুক তারেক এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২৫ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে থাকা দুই শিক্ষার্থী হলেন- মামুন ও রাফি। আহত অন্যদের অবস্থা গুরুতর না হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, বাসের সিট দখল নিয়ে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে শনিবার সংঘর্ষে জড়ায় দুই বিভাগের শিক্ষার্থীরা। এর আগেও ৪ সেপ্টেম্বর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সিট দখল নিয়ে হাতাহাতি হয়।

এ বিষয়ে স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং ও জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ওমর ফারুক তারেক বলেন, আগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে শনিবারের ঘটনার পর কমিটিতে আরও চারজনকে যুক্ত করে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। আইসিইউতে থাকা শিক্ষার্থীদের অবস্থা এখন ভালো। তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

দ্বীপে গিয়ে বাড়ি করার জন্য ৭১ লক্ষ টাকা দিচ্ছে সরকার

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী, তারা অবশ্যই শাস্তি পাবে। আপাতত ক্লাস বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির ওপর ক্লাস শুরুর বিষয়টি নির্ভর করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.