জুমবাংলা ডেস্ক : স্নাতক-ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। এ জন্য শিক্ষার্থীরা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

Advertisement

বৃহস্পতিবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক (পাস ও সমমান পর্যায়ের বা ডিগ্রি প্রথম বর্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ২০২০-২৩ অর্থবছরে উপবৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের বা ডিগ্রির শুধু প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষে) অধ্যয়নরত দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। ই-স্টাইপেন্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক আগামী ১৫ মার্চ থেকে পরবর্তী ৬ এপ্রিল পর্যন্ত উল্লেখিত লিকের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে। সফটওয়্যারে তথ্য অ্যান্ট্রির জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ইতোমধ্যে দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাউশির ইএমআইএস সফটওয়্যারের জন্য ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও লগইন করা যাবে।

সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা আগামী ১৯ এপ্রিল তারিখের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রদানের জন্য একটি স্বাক্ষরিত কার্যবিবরণী সংযুক্ত আপডেট করে সিস্টেম ব্যবহারের মাধ্যমে অনলাইনে ট্রাস্টে পাঠাতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোন হার্ড কপি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর প্রয়োজন হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে যেদিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.