ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে ময়মনসিংহের ভালুকায়। তবে শেষ বিদায়ে উপস্থিত না হওয়ায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর ফেসবুকে প্রায় ৩০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলভী। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন।”
তিনি দাবি করেন, দেশে ফিরলে তার ওপর হামলার আশঙ্কা ছিল। সামাজিক মাধ্যমে হুমকি, এমনকি বিমানবন্দরে লোক রাখার তথ্যও পেয়েছেন বলে জানান। তার ভাষ্য—
“আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন… যদি আমিও মারা যাই, তাহলে আমার ছেলে রিজিকের কী হবে?”
আলভীর অভিযোগ, ইকরার পরিবারও তাকে শেষবারের মতো দেখতে দেয়নি।
ভিডিওতে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ১৬ বছর একসঙ্গে সংসার করেছেন তারা।
“একটা মানুষ যদি তার শত্রুর সঙ্গেও ১৬ বছর থাকে, সে মারা গেলে দেখার জন্য ছটফট করে। আর সে তো আমার স্ত্রী ছিল…”
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। তখন আলভী নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন। ঘটনার পরপরই তিনি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দেন।
এরপর ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে— আলভী অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক জড়ানোর কারণে দাম্পত্য কলহ তৈরি হয়। এ ঘটনায় আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


