Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পরীক্ষামূলকভাবে আঙুর ফল চাষে জালাল মিয়ার সফলতা
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

পরীক্ষামূলকভাবে আঙুর ফল চাষে জালাল মিয়ার সফলতা

By iNews DeskJune 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আঙুর ফল চাষ করে সফলতা পেয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের চাষি জালাল মিয়া।বর্তমানে তার বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট আঙুরের ছড়া।

Grapes

Advertisement

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চারা লাগানোর ১৪মাস পর ২০২৪ সালে এপ্রিল মাস থেকে বাগানে ফল আসে এবং এখনও ফল আসা অব্যাহত রয়েছে। সফলতার হাতছানি পাওয়ায় নতুন করে বৃহৎ পরিসরে বাগান করার উদ্যোগ নিচ্ছেন জালাল মিয়া।

এদিকে জালাল মিয়ার আঙুরের বাগান দেখে আশেপাশের অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন। আগ্রহীদের মধ্যে কয়েকজন তার কাছ থেকে চারা সংগ্রহ করে ইতোমধ্যে লাগিয়েছেন।

উদ্যোক্তা জালাল মিয়া জানান, ভারতে বেড়াতে গিয়ে শখের বসে প্রথমে দুই জাতের গড়ে ১২শ টাকা দরে ১০টি আঙুর ফলের চারা নিয়ে আসেন। এরপর আরও দুই ধাপে ৪০টি জাতের ৮০টি চারা নিয়ে নিজের ১৫ শতাংশ জমিতে রোপণ করেন। এতে সব কিছু মিলিয়ে তার খরচ হয় ১লাখ ২০ হাজার টাকা। এরপর বাগানে আসতে থাকে সুমিষ্ট ফল। যে পরিমাণ ফলন হয়েছে, তাতে বাগান থেকেই সব খরচ উঠে লাভ হবে দুই লাখ টাকার উপরে। এছাড়া তিনি নিজেই এখন উৎপাদন শুরু করেছেন আঙুরের চারা।

মেঘাদল গ্রামের কৃষক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমগরে এই জায়গায় জালাল মিয়ার উদ্যোগে একটা আঙুরের সুন্দর বাগান হয়েছে। পাহাড়ি এলাকায় অনেক পোলাপান বেকার হয়ে বসে আছে। তারা এই বাগানটা দেখে যদি আঙুরের বাগান করতে পারে তাহলে অনেক লাভবান হবে।’

শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, আঙুর একটি উচ্চ মূল্যের ফসল। বিদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণ আঙুর আমদানি করতে হয়। আমরা যদি আমাদের দেশে আঙুর চাষ সম্প্রসারণ শুরু করতে পারি তাহলে আমদানি নির্ভরতা অনেকাংশে কাটিয়ে উঠা সম্ভব হবে। অন্যকোনো কৃষি উদ্যোক্তা যদি আঙুর চাষে আগ্রহী হন, তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa