Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত
জাতীয় শিক্ষা

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত

By Tarek HasanJune 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে সিলেট। প্লাবনে তলিয়ে গেছে বিভাগের সবকটি জেলার বেশিরভাগ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন বিভাগের প্রায় ১৬ লাখ বাসিন্দা। এ অবস্থায় বিভাগটিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

exam

Advertisement

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়ার মতো পরিস্থিতিতেও নেই শিক্ষার্থীরা। সার্বিক দিক বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৩০ জুন থেকে দেশব্যাপী একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা। এদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। অন্যদিকে কুরআন মাজিদ পরীক্ষা দিয়ে শুরু হবে আলিম পরীক্ষা। আর কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে।

ক্ষতিপূরণ পাচ্ছেন মালয়েশিয়া না যেতে পারা কর্মীরা

৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সিলেট বোর্ডে এইচএসসির বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র পরীক্ষা আপাতত হবে না। পরবর্তী সময়ে এ চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।

চলতি বছর সিলেট বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮২ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Bazar

রাজধানীর বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত

June 26, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2026
ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

June 26, 2026

Latest News

Bazar

রাজধানীর বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত

স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

ফাটল

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

পুশইন

মেহেরপুর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

গাঁজা

আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক লোকোমাস্টার

ভূমিকম্প

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa