Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস ঋণ করে নাসায় যাচ্ছে শাবির ‘টিম অলিক’
ক্যাম্পাস

ঋণ করে নাসায় যাচ্ছে শাবির ‘টিম অলিক’

By Saiful Islamমার্চ 10, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : অবশেষে আত্মীয়-স্বজনদের কাছে ঋণ করে মহাকাশ গবেষণা সংস্থা “নাসা”য় যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) “টিম অলীক”র সদস্যরা।

শাবির ‘টিম অলিক’

Advertisement

২০১৮ সালে “নাসা”র আন্তর্জাতিক স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্বের ৭৯টি দেশের দুই হাজার ৭২৯টি টিমের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে চ্যাম্পিয়ন হয় “টিম অলীক”। পরে ২০১৯ সালে প্রথমবারের মতো নাসায় যাওয়ার আমন্ত্রণ জানানো হয় টিমের সদস্যদের। তবে ভিসা জটিলতায় সেবার যাওয়ার সুযোগ পাননি তারা।

আবারও দ্বিতীয়বারের মতো গত বছরের ২ ডিসেম্বর তাদের আমন্ত্রণ জানানো হয়। গত ২৭ ফেব্রুয়ারি তাদের ভিসাও দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এবার আর্থিক সমস্যায় পড়ে ফের যাওয়া-না যাওয়ার দোলাচালে পড়েন টিমের সদস্যরা। অবশেষে কোনো স্পন্সর না পেয়ে আত্মীয়-স্বজনদের কাছে ঋণ করে টিকেট বুকিং করার কথা জানালেন তারা।

টিমের সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম রাফি আদনান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মইনুল ইসলাম ও আবু সাবিক মেহেদী ও একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান।

বৃহস্পতিবার (৯ মার্চ) টিমের অন্যতম সদস্য কাজী মইনুল ইসলাম বলেন, “আমরা নাসায় যাচ্ছি, এটা নিশ্চিত। স্পন্সর না পাওয়ায় আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ করে টিকেট বুকিং দিয়েছি।”

মইনুল বলেন, “আমরা স্পন্সর পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটি আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আমাদের মোট খরচ লাগবে প্রায় ১৫ লাখ টাকা।”

তিনি জানান, তাদের আবাসনের ব্যবস্থার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিরা। ১২ থেকে ২১ মার্চ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। ১৫ ও ১৬ মার্চ ওয়াশিংটনে নাসার সদর দপ্তরে তাদের প্রোগ্রাম হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছিলেন কি-না জানতে চাইলে মইনুল বলেন, “শুরু থেকেই আমরা বেসরকারি স্পন্সর খুঁজেছি। যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়নি।”

শাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, “এ বিষয়ে তারা আমাদের কোনোভাবে অবহিত করেননি। অবহিত করলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতো।” সূত্র : ঢাকা ট্রিবিউন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মে 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

মে 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

মে 24, 2026
Latest News
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa