স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনী করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। “Pioneering the Connection of Intelligence” প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনীতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্ট অ্যাকসেসরিজ মিলিয়ে একটি সমন্বিত এআই ইকোসিস্টেম তুলে ধরা হয়।

টেকনো

Advertisement

প্রদর্শনীতে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে Tecno Camon 50 Series ও Tecno Pova 8 Series স্মার্টফোন সিরিজ। ক্যামন ৫০ সিরিজে এআইভিত্তিক ইমেজিং প্রযুক্তি এবং দৈনন্দিন ব্যবহারের পারফরম্যান্সে জোর দেওয়া হয়েছে। উন্নত ক্যামেরা ব্যবস্থা, এআই টুলকিট এবং Ella Assistant এর মাধ্যমে ছবি তোলা, কনটেন্ট তৈরি ও অন্যান্য কাজ সহজ হবে।

অন্যদিকে পোভা ৮ সিরিজ মূলত গেমিং ও বিনোদনের অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেয়। এর মধ্যে Tecno Pova Curve 2 5G ডিভাইসটি উল্লেখযোগ্য, যেখানে বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং এআইভিত্তিক ফিচার যুক্ত। এটি গেমিং ও দৈনন্দিন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

স্মার্টফোন ছাড়াও প্রদর্শনীতে টেকনোর এআইওটি ইকোসিস্টেমের পণ্য যেমন Tecno Megabook ল্যাপটপ, Tecno Megapad ট্যাবলেট, Tecno True 2 ও Tecno FreeHear 2 ইয়ারফোন, Tecno Watch GT 1S এবং এআই গ্লাসেস সিরিজ প্রদর্শন করা হয়। এসব ডিভাইস টেকনোর ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একসঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারে।

প্রদর্শনীর আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন প্রযুক্তি, যার মাধ্যমে স্মার্টফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স বা গেমিং অ্যাকসেসরিজ ম্যাগনেটিকভাবে সংযুক্ত করা যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী স্মার্টফোন কাস্টমাইজ ও আপগ্রেড করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টেকনো জানিয়েছে, বাংলাদেশেও ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি স্মার্টফোন বাজারে এসেছে। এছাড়া ক্যামন ৫০ আলট্রা ফাইভজি শিগগিরই বাজারে আনা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.