Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি থাইল্যান্ডে আবিষ্কৃত ১১ কোটি বছর আগের বিশাল ডাইনোসরের জীবাশ্ম
বিজ্ঞান ও প্রযুক্তি

থাইল্যান্ডে আবিষ্কৃত ১১ কোটি বছর আগের বিশাল ডাইনোসরের জীবাশ্ম

By Mynul Islam NadimMay 21, 20262 Mins Read

প্রায় ১১ কোটি ৩০ লাখ বছর আগে বর্তমান থাইল্যান্ড অঞ্চলে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহৎ ডাইনোসরের অস্তিত্ব ছিল বলে নতুন গবেষণায় জানা গেছে। সম্প্রতি আবিষ্কৃত এই বিশালাকৃতির প্রাণীটি সরোপড গোত্রের তৃণভোজী ডাইনোসর, যা ক্রিটেসিয়াস যুগে তীব্র উষ্ণ জলবায়ুর মধ্যে বসবাস করত।

জীবাশ্ম

বিজ্ঞানীদের মতে, এ বিশাল দেহের কারণে প্রাণীটি প্রায় নির্ভয়ে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করত এবং উঁচু গাছের ডাল থেকে পাতা খেয়ে জীবনধারণ করত। এর নাম দেওয়া হয়েছে নাগাটাইটান চাইয়াফুমেনসিস, যা এখন পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ডাইনোসর হিসেবে চিহ্নিত।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় চাইয়াফুম প্রদেশ এলাকার এক গ্রামবাসীর মাধ্যমে প্রথম এই জীবাশ্মের সন্ধান মেলে। পরবর্তীতে বিজ্ঞানীরা দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে এর মেরুদণ্ড, পাঁজর, শ্রোণি ও পায়ের হাড়সহ বিভিন্ন অংশ উদ্ধার করেন।

Advertisement

উদ্ধার হওয়া হাড়গুলোর মধ্যে একটি সামনের পায়ের হাড়ের দৈর্ঘ্য প্রায় ১.৭৮ মিটার (৫.৮ ফুট)। বিশ্লেষণ অনুযায়ী, এই ডাইনোসরের ওজন ছিল প্রায় ২৫ থেকে ২৮ টন। যদিও এর মাথা ও দাঁত পাওয়া যায়নি, অন্যান্য সরোপডের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ। গবেষকেরা জানিয়েছেন, এই ডাইনোসর প্রচুর পরিমাণে লতাপাতা ও উদ্ভিদ খেত এবং তা চিবানোর প্রয়োজন ছাড়াই গিলে ফেলত।

তৎকালীন সময়ে এই অঞ্চল ছিল উষ্ণ ও উপক্রান্তীয় জলবায়ুর অধীন, যেখানে বন, তৃণভূমি ও ঝোপঝাড় বিস্তৃত ছিল। সেখানে ডাইনোসরের পাশাপাশি উড়ন্ত সরীসৃপ ও নানা জলজ প্রাণীও বাস করত।

গবেষকদের মতে, সে সময়ের সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরও এই বিশাল সরোপডের সামনে তুলনামূলকভাবে ছোট ছিল এবং পূর্ণবয়স্ক নাগাটাইটানকে আক্রমণ করার ঝুঁকি প্রায় কেউই নিত না। সাধারণত দুর্বল বা ছোট বয়সী ডাইনোসরদেরই শিকার করা হতো।

বিজ্ঞানীরা আরও জানান, সরোপড ডাইনোসরগুলো জন্মের পর দ্রুত বড় হয়ে উঠত, যাতে শিকারীদের হাত থেকে দ্রুত নিরাপদ হওয়া যায়। এই প্রজাতির ডাইনোসররা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম।

নাগাটাইটানের নামকরণ করা হয়েছে থাইল্যান্ডের পৌরাণিক সর্প ‘নাগা’-র নামানুসারে। গবেষকদের মতে, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার শেষ বৃহৎ সরোপডদের মধ্যে একটি, যা ক্রিটেসিয়াস যুগের শেষভাগে বিলুপ্ত হয়ে যায়।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জীবাশ্ম
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa