Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ফেসবুক ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণালয়
Bangladesh breaking news শিক্ষা

ফেসবুক ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণালয়

By Saiful IslamAugust 1, 2024Updated:August 1, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস বা ছবি শেয়ারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। কোনো প্রকার গুজব বা মিথ্য তথ্য ছড়ালে ব্যসস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ফেসবুক ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল মন্ত্রণালয়

Advertisement

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন পর আজ বুধবার চালু করা হয়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফরম।

এতে অনেকে মিথ্যা, অসত্য, অর্ধসত্য এবং কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের।

এমন সময় শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য-উপাত্ত পোস্ট/শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের বারণ করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) মো. হামিদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (৩১ জুলাই) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বর্তমানে অবাধ তথ্যপ্রবাহের যুগে সরকারি, বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি/গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসত্য, বিভ্রান্তকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য-উপাত্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট/শেয়ার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান এবং এ অধিদপ্তরের আওতায় বর্তমানে প্রায় পাঁচ লাখের কাছাকাছি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের কোনো আদেশ, নিষেধ বা কার্যক্রম সর্ম্পকে সমালোচনা করা বা সরকারি কোনো কার্যক্রম বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট/শেয়ার করা ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯’ এর পরিপন্থী।

এতে আরো বলা হয়েছে, এর আগেও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এ বর্ণিত বিধান অনুসরণ করা বাধ্যতামূলক এবং ইতোপূর্বে এ অধিদপ্তর থেকে বহুবার বিষয়টি চিঠির মাধ্যমে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

June 25, 2026
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

June 24, 2026

Latest News

প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa