Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যে সুযোগ দিলো আমেরিকা
শিক্ষা

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যে সুযোগ দিলো আমেরিকা

By Tarek Hasanআগস্ট 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্কলারশিপ নিয়ে (বৃত্তি) আমেরিকায় শিক্ষকতা করার সুযোগ এলো। দেশটির ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ চলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এফএলটিএ স্কলারশিপের মাধ্যমে দেশটিতে শিক্ষকতার সুযোগ রয়েছে।

student

Advertisement

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিতেই এই স্কলারশিপ। যারা স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চান, সেসব বাংলাদেশি তরুণ-তরুণীর জন্য এটি একটি সুযোগ।

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি তরুণ যারা শিক্ষকতা করছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তারা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে।

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা সেখানকার শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো এবং তাদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে। ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুইটি কোর্স করবেন। এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের। ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদেরা আমেরিকার এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

কারা আবেদন করতে পারবেন—

এ বৃত্তির আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের—

*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

*ইংরেজিতে পারদর্শী হতে হবে।

*টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে।
*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে;

*পূর্ণাঙ্গ আবেদন করতে হতে আগ্রহীদের।

বৃত্তির সুযোগ-সুবিধা—

*৯ মাস মেয়াদি নন-ডিগ্রি এ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি
*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

*একাডেমিক নম্বরপত্র (স্নাতক ও স্নাতকোত্তর)।

*তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।
*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।

*টোয়েফল/আইইএলটিএসের স্কোরের সনদ।

https://inews.zoombangla.com/ledecky-made-history/

আবেদন শেষ কবে—

প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলি অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ২৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

জুন 16, 2026

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

জুন 15, 2026
Latest News
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল তারিখ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

milon

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের ঋণ

তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের ঋণ দেবে সরকার

বাজেট

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa