জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নামে ভুয়া পোস্ট করার অভিযোগে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে শুক্রবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক।

DU sibir

Advertisement

জিডিতে তিনি উল্লেখ করেন, “আমি মো. আবু সাদিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার টেমপ্লেট (ফটোকার্ড) ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি/তথ্য কার্ড পোস্ট করা হয়। যেখানে লেখা আছে ‘শিবির এ পর্যন্ত যাদের রগ কেটেছে, তারা কেউ ঈমানদার ছিল না।

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়িম।”

এই পোস্ট একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য দল-মতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্যে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে। পোস্টটি এনোনিমাস (বেনামে) করা হয়েছে এবং পোস্টকারী উক্ত গ্রুপের অ্যাডমিনদের পরিচিত।

আমার জান, মাল ও সম্মানের ক্ষতি করার জন্যে ওই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামের ফেসবুক গ্রুপের পরবর্তীতে উক্ত বিষয়টি প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষের দৃষ্টিগত হলে তারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উক্ত সংবাদটি তাদের নয় ও একটি ভুয়া সংবাদ হিসেবে বিবৃতি দেয়।

এদিকে জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু সাদিক একটি জিডি করেছেন। এ বিষয়ে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে। উৎস: কালের কণ্ঠ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.