জুমবাংলা ডেস্ক : আগামী বছর (২০২৩ সাল) থেকে আগের নিয়মে ফিরছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। অর্থাৎ এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

Advertisement

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পক্ষ থেকে চিঠি পাঠিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসিতে প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টাব্যাপী। এই পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র এসএসসির আইসিটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি জানিয়েছিলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। কিন্তু সব বিষয়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এপ্রিলে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৮ জরুরি নির্দেশনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.