আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে প্রায় দেড় বছর ধরে। এই সময়ের মধ্যে পশ্চিমাবিশ্ব ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে।

 সের্গেই লাভরভ

Advertisement

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। খবর তাস নিউজের।

লাভরভ বলেন, ‘অর্থের বিবেচনায় পশ্চিমাবিশ্ব জেলেনস্কি প্রশাসনকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রই সাত হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওয়াশিংটনভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের দেওয়া তথ্য বলছে— যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনকে সব মিলিয়ে ১১ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিয়েছে। সেই হিসাবে যুক্তরাষ্ট্র সরকার ঘরপ্রতি ৯০০ ডলার ঋণ নিয়েছে এবং আরও ৩০০ ডলার ঋণের বোঝা তুলে দিয়েছে সেই ঋণের সুদ পরিশোধের দায় হিসেবে।’

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির এই দুঃসময়ে এটি একটি বিশাল পরিমাণ।’

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিকের মতে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য গঠিত তথাকথিত ‘র্যামস্টেইন জোটের’ প্রায় ৫০টি দেশই আসলে কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে জড়িত। এমনকি তারা এই সংঘাতে সন্ত্রাসবাদী লড়াইয়ের পদ্ধতি ব্যবহার করতেও দ্বিধা করে না।

লাভরভ অভিযোগ করেন, ইউক্রেনের গুচ্ছবোমা এবং দূরপাল্লার যুদ্ধাস্ত্রসহ বড় ধরনের অস্ত্র সরবরাহ ইউক্রেনে পাঠানো হচ্ছে। এ ছাড়া ন্যাটোর প্রশিক্ষকরা ইউক্রেনের সেনাবাহিনীর পরিকল্পনা কার্যক্রমে অংশ নেয় এবং ন্যাটো ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে।

শাহজালালে ভিভিআইপি চলাচলে আলাদা টার্মিনালের পরিকল্পনা, যেসব সুবিধা থাকবে

পশ্চিমারা বারবার একই মন্ত্র আউড়ে যাচ্ছে যে, তারা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ কিয়েভকে সমর্থন দিয়ে যাবেন। কিন্তু ঐতিহাসিকভাবেই এটি প্রমাণিত যে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন দিতে ব্যর্থ। উদাহরণ হিসেবে লাভরভ দক্ষিণ ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের সহায়তা এবং সর্বশেষ আফগানিস্তানে আশরাফ ঘানির সরকারকে দেওয়া সহায়তার কথা উল্লেখ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.