Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সেবাপ্রত্যাশীদের ‘স্যার’ বলে ডাকেন এই সরকারি কর্মকর্তা
বিভাগীয় সংবাদ

সেবাপ্রত্যাশীদের ‘স্যার’ বলে ডাকেন এই সরকারি কর্মকর্তা

By Saiful IslamMarch 25, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন নিয়ে আলোচনা-সমালোচনা মাঝেমধ্যেই সরগরম হয়ে ওঠে। তবে এর ব্যতিক্রম সমাজসেবা অধিদপ্তর বরিশালের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নয় বরং সেবাপ্রত্যাশীদের ‘স্যার’ ডাকেন তিনি।

সাজ্জাদ পারভেজ

Advertisement

জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত সমাজসেবা অফিসের এই দপ্তরে যত লোক আসেন, তাদের সকলকেই ‘স্যার’ সম্বোধন করেন এই সরকারি কর্মকর্তা। একদিন-দুইদিন নয় ২০১৮ সাল থেকে সেবাপ্রত্যাশীদের ‘স্যার’ সম্বোধনের চর্চা করে আসছেন তিনি।

সাজ্জাদ পারভেজ বলেন, বিগত পাঁচ বছরের এই চর্চায় সবচেয়ে সুখকর ব্যাপার হচ্ছে- আমি হয়তো সকলকে একসঙ্গে সহায়তা করতে পারি না। কিন্তু স্যার সম্বোধন করায় কেউ মনে কষ্ট নিয়ে ফিরে যান না। তারা সকলেই আশ্বস্ত হন এবং আমার ওপরে ভরসা রাখেন।

সেবাপ্রত্যাশীদের ‘স্যার’ সম্বোধন করার চর্চাটি তিনি অবশ্য শুরু করেন সমাজসবো অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের অনুপ্রেররণায়।

সাজ্জাদ পারভেজ বলেন, মহাপরিচালক স্যার বরিশাল পরিদর্শনে এসেছিলেন। বিভিন্ন বিষয়ে আলাপের মধ্যেই তিনি অনুরোধ করে বললেন, দপ্তরে যে অসহায় মানুষগুলো সেবা নিতে আসে, তাদের সকলকে হয়তো আপনি সহায়তা করতে পারবেন না। কিন্তু যাকে সেবা দিতে পারছেন না, তাকে সম্মানের সঙ্গে স্যার সম্বোধন করলে তিনি আশ্বস্ত হবেন এবং কষ্ট পাবেন না। এতে গরিব মানুষটি শুধু নয়, আপনিও সম্মানিত হবেন। স্যারের কথার অনুপ্রেরণায় পরদিন থেকেই সেবা নিতে আসা মানুষদের স্যার সম্বোধন করে তাদের কথা শুনি। তাতে দেখলাম, সত্যিকার অর্থেই মানুষগুলো খুশি হচ্ছেন এবং আমার দপ্তরের ওপর ইতিবাচক ধারণা পোষণ করছেন।

এই কর্মকর্তা আরও বলেন, আমাদের জনবহুল দেশে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যা সরকারি দপ্তর চাইলেও একসঙ্গে সকলকে সহায়তা করতে পারে না। এতে কিছু কিছু সেবাপ্রত্যাশীরা সংক্ষুব্ধ হন, কষ্ট পান। কিন্তু যখন তাদের স্যার সম্বোধন করা হয়, তখন এসব আক্ষেপ আর থাকে না। প্রয়োজনে সেবাপ্রত্যাশী সেবা পেতে ধৈর্য ধরেন। এমনকি আমার দপ্তরে আমার নেমপ্লেটের পরিবর্তে টেবিলে ‘স্যার আপনার জন্য কি করতে পারি?’ লিখে রেখেছি।

গৌরনদীর সেবাপ্রত্যাশী এক কলেজশিক্ষক বলেন, ক্যানসার আক্রান্ত একটি শিশুর সাহায্যের জন্য প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে তার টেবিলে প্রিন্ট করে লেখা ‘স্যার আপনার জন্য কি করতে পারি?’। এমন চিত্র সচরাচর অন্য যেকোনো সরকারি কর্মকর্তার কার্যালয়ে দেখা যায় না। তাছাড়া তিনি সকলকে স্যার বলে সম্বোধন করেন।

এই সেবাপ্রত্যাশী আরও বলেন, সচরাচর সরকারি কর্মকর্তার কাছে গেলে আমাদের স্যার বলতে হয়। কিন্তু এই দপ্তরটিতে তার উল্টো চিত্র। আমার কাছে মনে হয়েছে সত্যিকারের দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

‘সাধ্যের বাজারে’ ছয়শ টাকার পণ্য ৪৫০ টাকায়!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

July 2, 2026
Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

July 2, 2026
উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

July 2, 2026

Latest News

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa