Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কারাগারে থেকেই শান্তিতে নোবেল পেয়েছেন যারা
আন্তর্জাতিক

কারাগারে থেকেই শান্তিতে নোবেল পেয়েছেন যারা

By iNews DeskOctober 8, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক :২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের কারাবন্দি অধিকার কর্মী নার্গিস মোহাম্মদি। তবে নার্গিসই প্রথম নোবেলজয়ী নন যারা কিনা কারাগারে থেকেই শান্তিতে এই পুরস্কার পেয়েছেন। এর আগে আরো চারজন কারাগারে থাকা অবস্থায় শান্তিতে নোবেল পেয়েছেন।

কারাগারে থেকেই শান্তিতে নোবেল পেয়েছেন যারা
ছবি: সংগৃহীত
Advertisement

১৯৩৫: ভন অজিয়েস্কি, জার্মানি

ভন অজিয়েস্কি ১৯৩৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাকস্বাধীনতা ও শান্তির সপক্ষে উজ্জ্বল অবস্থানের কারণে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তবে পুরস্কার পাওয়ার পর তা গ্রহণ করতে তিনি যেন নরওয়েতে যেতে না পারেন সে কারণে তাকে জেলে পাঠান হিটলার। এমনকি তাকে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল।

১৯৩৩ সালে হিটলারের ক্ষমতা দখলের আগে বার্লিনে পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত করা হয় শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই জার্মান নাগরিককে। সে সময় হিটলার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি কোনো জার্মান নাগরিককে নোবেল পুরস্কার গ্রহণ করা থেকে বিরত থাকার আইন চালু করেন।

১৯৯১: অং সান সু চি, মিয়ানমার

মিয়ানমারে ১৯৮৯ সালে প্রথমবারের মতো গৃহবন্দি হন অং সান সু চি। এরপর ১৯৯১ সালে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কার পান। তবে সু চি গৃহবন্দি থাকায় ১৯৯১ সালের ওই অনুষ্ঠানে তার পক্ষে দুই ছেলে ও তার স্বামী এ পুরস্কার গ্রহণ করেন। তবে তার সম্মানে ওই অনুষ্ঠানের মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল। এরপর ২০১০ সালে মুক্ত হয়ে ২০১২ সালে ঐতিহ্যবাহী নোবেল বক্তৃতা দেন সু চি।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করলে সু চি আবারও কারাবন্দি হন। বিভিন্ন মামলায় তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি তার সাজা ছয় বছর কমানো হয়েছে। জান্তা সরকারের বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে- ৭৮ বছর বয়সী সু চিকে গৃহবন্দি হিসেবেই রাখা হবে।

২০১০: লিউ শিয়াবো, চীন

লিউ শিয়াবো একজন চীনা মানবাধিকারকর্মী। চীনে অহিংস উপায়ে মৌলিক মানবাধিকারের আন্দোলন করে ২০১০ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তবে এ পুরস্কার লাভের মাত্র এক বছর আগে তাকে জেলে পাঠানো হয়।

চীনে ক্ষমতার দান উলটে দেওয়ার কুশীলব অভিযোগে তাকে বিচার করে জেলে পাঠানো হয়। তার ১১ বছরের জেল হয়েছিল। তিনি চীনের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। উত্তর-পূর্ব চীনের একটি হাসপাতালে লিভার ক্যান্সারে ৬১ বছর বয়সে কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়।

২০২২: অ্যালেস বিলিয়াতস্কি, বেলারুশ

গত বছর বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিলিয়াতস্কি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এর আগের বছর ২০২১ সালে বেলারুশে বিতর্কিত নির্বাচনের সময় বিক্ষোভে জড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তার করে সরকার। এরপর তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিলিয়াতস্কির সমর্থকরা বলছেন, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রতিশোধমূলক আচরণের কারণেই বিলিয়াতস্কিকে কারাগারে পাঠানো হয়েছে। নিউইয়র্ক টাইমস জানায়, ১৯৮০-এর দশকে পশ্চিম ইউরোপে ৬০ বছর বয়সী বিয়ালিয়াস্কি মানবাধিকারের দৃষ্টান্ত হয়ে ওঠেন। লুকাশেঙ্কো রুশদের ছায়ায় যখন বেলারুশকে গড়ে তুলতে চাইছিলেন তখনো তিনি প্রতিবাদ করেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa