টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নতুন একটি মাইলফলক অর্জন করেছেন। এই ফরম্যাটে তার ডট বলের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩০০২–এ। ফলে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারদের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে পাকিস্তান সুপার লিগ–এ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। সর্বশেষ ম্যাচের পর এই অর্জনের মাধ্যমে তিনি একটি বিশেষ ‘এলিট ক্লাব’-এ জায়গা করে নিয়েছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বলের শীর্ষ তালিকায় মুস্তাফিজের উপরে রয়েছেন চারজন কিংবদন্তি বোলার। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো, যার ডট বল ৩৬৮১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির, তার ডট বল ৩৩৪৮।
তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, যার ডট বল ৩২১৩। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের সোহেল তানভীর, যার ডট বল ৩০৪৬।
এই চারজনের মধ্যে অনেকেই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে বা অবসর নিয়েছেন। কিন্তু মুস্তাফিজ এখনো আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয়ভাবে খেলছেন এবং বিশ্বের নানা প্রান্তের টি-টোয়েন্টি লিগে নিয়মিত ডাক পাচ্ছেন। ফলে ভবিষ্যতে এই তালিকায় আরও উপরে ওঠার সুযোগ তার সামনে রয়েছে।
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। চার ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট অর্জন করে বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ফিজের দল লাহোর কালান্দার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


