ট্র্যাভেল ডেস্ক : ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান, শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবেন।

india border

Advertisement

ভারতে আগামী তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ২১ মে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হবে।

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন। ফলে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধসহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। এই সময়কালে শুধু মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, লোকসভা নির্বাচনের কারণে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিক্যাল ভিসাধারীরা ভারতে যেতে পারবেন।

দীপিকার ‘সোনোগ্রামের ছবি’ নিয়ে তোলপাড়

অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্যও মোতায়েন করা হয়েছে। রাতে সীমান্তে কাউকে যেতে দেয়া হচ্ছে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.