Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যোগদানের একদিন পরই মানিকগঞ্জের দুই ওসি প্রত্যাহার
ঢাকা বিভাগীয় সংবাদ

যোগদানের একদিন পরই মানিকগঞ্জের দুই ওসি প্রত্যাহার

By Saiful IslamDecember 10, 20232 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : যোগদানের একদিন পরই মানিকগঞ্জ সদর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও সিংগাইর থানার ওসি মো: আমিনুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

যোগদানের একদিন পরই মানিকগঞ্জের দুই ওসি প্রত্যাহার

Advertisement

রবিবার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাদের নিজ নিজ কর্মস্থল হতে প্রত্যাহারের জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। একইসাথে তাদের স্থলে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পত্র প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিসহ কয়েকটি জেলার পুলিশ সুপার ও শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

জানা যায়, মানিকগঞ্জ সদর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম ও সিংগাইর থানার ওসি মো: আমিনুর রহমান দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত থাকার সুবাদে বিভিন্ন প্রার্থী ও নেতাকর্মীদের সাথে অতি পরিচিতি লাভ করে। আরেকটি সূত্র জানায়, যোগদানের পরই মানিকগঞ্জ সদর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে সিংগাইর থানার ওসি মো: আমিনুর রহমান মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমের সাথে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফলে তাদের নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার বলেন, ওসিদের পদায়ন বা প্রত্যাহার নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে আমাদের কোন কিছু করার নেই। দুই ওসি প্রত্যাহারের বিষয়টি শুনেছি। তবে এখনো অফিসিয়াল নির্দেশনা পাইনি।

উল্লেখ্য, গত শুক্রবার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলাডটকম ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনে ‘মানিকগঞ্জের সাত ওসি মানিকগঞ্জেই বদলি, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর শনিবার মানিকগঞ্জের সাত ওসি বদলিকৃত নতুন থানায় যোগদানের পর রবিবার সিংগাইর ও সদর থানার ওসিকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন (ইসি)।

মানিকগঞ্জের সাত ওসি মানিকগঞ্জেই বদলি, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa