Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অসময়ে ঘন কুয়াশার কারণ জানাল আবহাওয়া অফিস
খুলনা বিভাগীয় সংবাদ

অসময়ে ঘন কুয়াশার কারণ জানাল আবহাওয়া অফিস

By Saiful IslamApril 17, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দিনে ভয়াবহ দাবদাহ। রাত ভোর হওয়ার সঙ্গে সঙ্গে নেমে আসে ঘন কুয়াশা। দেখে মনে হবে যেন শীতের ভোর। উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় আবহাওয়ার এমন বিচিত্র রূপ লক্ষ করা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।

ঘন কুয়াশা

Advertisement

চৈত্র-বৈশাখ মাসে এমন ঘন কুয়াশা আগে কখনো দেখেনি এ অঞ্চলের মানুষ। এতে মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ও কৌতূহল। অসময়ে কুয়াশা পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন বোরো চাষিরা।

তবে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, কুয়াশা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বায়ুমণ্ডলে তাপ বৃদ্ধি পাওয়ায় দিনে ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকে। রাত যখন ভোর হয় তখন ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। ওই সময়টাতে বাতাসের জলীয় বাষ্প ধারণ করতে না পারায় তা কুয়াশা আকারে ভেসে বেড়ায়।

উপজেলার কদমতলা গ্রামের মো, নাসির হোসেন, উত্তর রাজাপুর গ্রামের আলম মোল্লা, মোফাজ্জেল হোসেনসহ কয়েকজন বোরো চাষি জানান, অসময়ে এমন কুয়াশা তারা আগে কখনো দেখেননি। তারা একেকজন তিন-চার বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। বেশির ভাগ গাছে শীষ বের হয়েছে। কিন্তু হঠাৎ করে ঘন কুয়াশা পড়ায় তারা চিন্তায় পড়েছেন।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, আগে উপকূলীয় এই অঞ্চলে এমন কুয়াশা দেখা যায়নি। কুয়াশা দীর্ঘ সময় ধরে পড়লে বোরো ফসলে ব্লাস্ট রোগে আক্রমণের আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে কৃষি বিভাগ চাষিদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে।

অসময়ে ঘন কুয়াশা পড়ার কারণ জানতে চাইলে মোংলা বন্দর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, উপকূল অঞ্চলে প্রায় এক সপ্তাহ যাবৎ কুয়াশা পড়ার খবর পাচ্ছি। রাত ৩টার পর থেকে কুয়াশা পড়া শুরু হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে দিনে ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকে। ভোররাতের দিকে শীতল হতে থাকে ভূপৃষ্ঠ। এই সময় ভূপৃষ্ঠের ১৫ থেকে ২০ মিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে। তখন বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাওয়ায় তা কুয়াশা আকারে ভেসে বেড়ায়। তিন-চার দিনের মধ্যে আবহাওয়ার এমন অস্বাভাবিক অবস্থা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের শহর ও গ্রামে জনসংখ্যার ব্যবধান কত?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026

Latest News

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa