Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ভারতের শীর্ষ আলেম আল্লামা কামারুদ্দিন গৌরকপুরীর ইন্তেকাল
ইসলাম ওপার বাংলা ধর্ম

ভারতের শীর্ষ আলেম আল্লামা কামারুদ্দিন গৌরকপুরীর ইন্তেকাল

By Mynul Islam NadimDecember 24, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শীর্ষ আলেম ও হাজারো আলেমের শিক্ষক আল্লামা কামারুদ্দিন আহমদ গৌরকপুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি ভারতের শীর্ষ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শায়খে সানি (হাদিসের শিক্ষকদের ভেতর দ্বিতীয় শীর্ষ ব্যক্তি) ছিলেন।

kamruddin

Advertisement

রবিবার দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। আল্লামা কামারুদ্দিন আহমাদ গৌরকপুরী ২ ফেব্রুয়ারি ১৯৩৮ সালে উত্তর প্রদেশের জেলার গৌরকপুরের বড়বলগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বশিরুদ্দিন গৌরকপুরী। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ইহয়াউল উলুম মোবারকপুর ও দারুল উলুম মৌ-তে সম্পন্ন করেন। এরপর ১৯৫৪ সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং ১৯৫৭ সালে তাকমিল (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন।

তিনি ভারতের শীর্ষস্থানীয় আলেমদের কাছ থেকে ইলমে দ্বিন অর্জন করেন। তাঁর শিক্ষকদের মধ্যে বিখ্যাত কয়েকজন হলেন আল্লামা হুসাইন আহমদ মাদানি, আল্লামা ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদি, মুহাম্মদ ইবরাহিম বলিয়াভি, বশির উদ্দিন খান বুলন্দশহরি, ফখরুল হাসান মুরাদাবাদি (রহ.) প্রমুখ। প্রতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক শিক্ষার প্রতি মনোযোগ দেন।

তিনি প্রথমে শাহ ওয়াসিউল্লাহ এলাহবাদী (রহ.)-এর হাতে বায়াত গ্রহণ করেন। তাঁর মৃত্যুর পর মহিউস সুন্নাহ খ্যাত উপমহাদেশের বিখ্যাত পীর ও বুজুর্গ শাহ আবরারুল হক (রহ.)-এর হাতে বায়াত হন এবং খিলাফত লাভ করেন। শিক্ষা সমাপনের পর তিনি দিল্লির মাদরাসায়ে আবদুর রবে প্রায় আট বছর শিক্ষকতা করেন। সেখানে তিনি বুখারির পাঠ দান করেন এবং দিল্লির একটি মসজিদে নিয়মিত তাফসির করতেন। ১৯৬৬ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক হিসেবে যোগদান করেন।

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : আসিফ মাহমুদ

১৯৭৯ সালে তিনি মুহাদ্দিস (হাদিসের শিক্ষক) পদে অধিষ্ঠিত হন এবং সুনানে নাসায়ি, সহিহ মুসলিম ও সহিহ বুখারির পাঠদান করেন। এ ছাড়া তিনি দারুল উলুম দেওবন্দের বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেন।

সূত্র : মিল্লাত টাইমস ও উইকিপিডিয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026
ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa