জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য পুনরায় শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে ভারতীয়রা মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান। তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট শেয়ার করেন, যেখানে ভারত ও চীনসহ কয়েকটি দেশকে অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে।

সন্তান

Advertisement

ওই বক্তব্যে জন্মসূত্রে নাগরিকত্ব আইনে পরিবর্তনের দাবি জানানো হয়। সেখানে বলা হয়, কিছু মানুষ যুক্তরাষ্ট্রে এসে গর্ভাবস্থার শেষ পর্যায়ে সন্তান জন্ম দেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সেই শিশুরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে যায়।

পডকাস্টে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত ব্যাখারও সমালোচনা করা হয়। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আদালতের পরিবর্তে গণভোটের মাধ্যমে নেওয়ার আহ্বান জানানো হয়।

স্যাভেজ তার মন্তব্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বকে প্রশ্নবিদ্ধ করে বলেন, এ ধরনের ব্যবস্থার কারণে অভিবাসনের সুযোগ অপব্যবহার হচ্ছে। তিনি আরও দাবি করেন, আধুনিক অভিবাসন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এই পডকাস্টের ভিডিও ও বক্তব্য শেয়ার করেন। এর আগেও তিনি একাধিকবার জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ দৈনিক বিদ্যুৎ ঘাটতি ২০৮৬ মেগাওয়াট, বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের বিধান প্রচলিত রয়েছে বলে আইনজ্ঞদের মত। তবে বিষয়টি বর্তমানে দেশটির সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

সম্প্রতি এ ইস্যুতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং বিষয়টি নিয়ে নানা মহলে চলছে তীব্র বিতর্ক।

সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.