Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল কম খরচে ঘুরে আসুন এই ৩ দেশ
ট্র্যাভেল

কম খরচে ঘুরে আসুন এই ৩ দেশ

By Saiful IslamDecember 17, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : শীতের এই সময়টা যেন ঘোরাঘুরির জন্য আদর্শ সময়। আর যারা নতুন বিয়ে করছেন, তারা অনেকে ভাবেন কক্সবাজার, সাজেক বা শ্রীমঙ্গল ঘোরার কথা। কিন্তু এই খরচেই দু’জন মিলে ঘুরে আসতে পারেন বিদেশ। এক লাখ টাকায় ঘুরে আসতে পারেন এমন তিন দেশ নিয়ে রইল এবারের আয়োজন। এবার ঠিক করে নিন, কোথায় যাবেন?

কম খরচে ঘুরে আসুন এই ৩ দেশ

Advertisement

সাদা হাতির দেশ থাইল্যান্ড
কম টাকায় ঘোরাঘুরির কথা বললেই, সবার আগে মাথায় আসে ভারতে কথা। তারপর রয়েছে সাদা হাতির দেশ থাইল্যান্ড। প্রাকৃতিক রূপ লাবণ্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণপূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ। আর বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি। তাই ভ্রমণের এই স্বর্গের রাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান। পর্যটন বান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম রয়েছে। চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডেও ঘুরে আসতে পারেন। জানুয়ারি থেকে ই-ভিসা চালু হওয়ায়, এখান আর ভিসা পেতেও বেগ পেতে হবে না। তবে কম দামে টিকিট পেতে হলে আগেভাগে চেষ্টা করতে হবে। ছুটির দিন ছাড়া অন্য দিনগুলো বেছে নিন, তাহলে কম দামে পেতে পারেন টিকিট। এখানে বিলাসবহুল হোটেল যেমন পাবেন, তেমনি আবার কম দামের মধ্যে থাকার ব্যবস্থাও আছে।

হিমালয় কন্যা নেপাল
ভ্রমণ পিয়াসুদের জন্য আর একটি জনপ্রিয় দেশ হতে পারে নেপাল। স্বচক্ষে হিমালয় দেখতে খুব বেশি কষ্ট বা খরচ করতে হবে না। শুধু একটা নেপালের ফ্লাইটের টিকিট কেনে নিলেই হবে। বাংলাদেশিরা নেপালে পা রেখেই ভিসা পেতে পারেন, তাই বাড়তি ঝামেলা পোহাতে হয় না। শুধু আগেভাগে একটা ফরম পূরণ করে রাখলেই হয়। এখানে এসে পেয়ে যাবেন অনারাইভাল ভিসা। আগে ভাগে কাটলে ৫০-৬০ হাজার টাকায় যাওয়া আসার টিকিট পেয়ে যাবেন। আপনি চাইলে কম খরচে থাকা-খাওয়ার বন্দোবস্ত করে ঘুরে আসতে পারেন পোখোরা বা নাগরকোট। রাফটিং বাঞ্জিংজাম্প কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ, সবই পেয়ে যাবেন নেপালে। এসব অ্যাডভেঞ্চার অবশ্য এক লাখ টাকা বাজেটের মধ্যে দুজন মিলে করা সম্ভব।

সুন্দর দেশ মালয়েশিয়া
কম খরচে বিদেশ ভ্রমণের পরের স্থানে রয়েছে মালয়েশিয়া। পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া। রঙিন শহরে জীবন, নীল সমুদ্র সৈকত, কী নেই সেখানে। একটু হিসেব করে খরচ করলে লাখ টাকার মধ্যে খুব সহজে দেশটিতে ঘুরে আসতে পারেন দুজন। রাজধানী কুয়ালালামপুরে থাকতে চাইলে কম খরচে হোটেলও পেয়ে যাবেন। স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত মালয়েশিয়ায় খাবারের খরচও খুব বেশি না। তাই এক লাখ টাকা বাজেটের মধ্যে চাইলে দুজনে মিলে মালয়েশিয়াও ঘুরে আসতে পারেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa