Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি Vivo X300 Ultra : 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি নিয়ে শিগ্রই লঞ্চ হতে পারে
বিজ্ঞান ও প্রযুক্তি

Vivo X300 Ultra : 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি নিয়ে শিগ্রই লঞ্চ হতে পারে

By Shamim RezaFebruary 8, 20263 Mins Read

স্মার্টফোন বাজারে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে Vivo-এর একটি আসন্ন ফ্ল্যাগশিপ। Vivo X300 Ultra নামের এই ফোনটি নিয়ে সম্প্রতি নতুন লিক সামনে এসেছে, যেখানে ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ বাড়ছে, কারণ এতদিন Ultra সিরিজের ফোনগুলো মূলত চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

Vivo X300 Ultra

Advertisement

লিক হওয়া তথ্য অনুযায়ী, Vivo X300 Ultra 2026 সালের প্রথম কোয়ার্টারে, সম্ভবত মার্চ মাসের দিকে উন্মোচিত হতে পারে। প্রথমে গ্লোবাল বাজারে এবং এরপর ভারতের বাজারে ফোনটি আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যদিও এখনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে সময়কালটি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ টিপস্টার দেবয়ান রায় ফোনটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তাঁর দেওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, Vivo X300 Ultra শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং ভারতসহ একাধিক আন্তর্জাতিক বাজারে ফোনটি উন্মোচনের পরিকল্পনা করছে Vivo, যা Ultra সিরিজের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

আগের প্রজন্মে Vivo X100 Ultra এবং Vivo X200 Ultra শুধুমাত্র চীনের বাজারেই লঞ্চ হয়েছিল। নতুন ফোনটির ক্ষেত্রে সেই কৌশল থেকে সরে আসতে পারে কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ও ভারতীয় বাজারে ফোনটি V2562 মডেল নম্বর নিয়ে আসতে পারে, যা ইতোমধ্যে আলোচনায় এসেছে।

ডিসপ্লের দিক থেকেও ফোনটি বেশ প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। লিক অনুযায়ী, এতে 2K রেজোলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। সঙ্গে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB 3.2 পোর্ট এবং IP69 রেটিংয়ের মতো ফিচার যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পারফরম্যান্সের জন্য Vivo X300 Ultra-তে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই চিপসেটকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে, বিশেষ করে হাই-এন্ড গেমিং ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে।

ক্যামেরা সেটআপই হতে পারে এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ। লিক হওয়া তথ্য বলছে, রেয়ার প্যানেলে থাকতে পারে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। পাশাপাশি একটি 5 মেগাপিক্সেল কালার সেন্সর যুক্ত থাকার কথাও শোনা যাচ্ছে।

সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে অটোফোকাস সাপোর্টেড 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা সেটআপ Vivo-এর আল্ট্রা সিরিজকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

ব্যাটারির দিক থেকেও Vivo X300 Ultra বেশ বড় চমক দিতে পারে। লিক অনুযায়ী, এতে 7,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ সময়ের পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। চার্জিংয়ের জন্য 100W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সব মিলিয়ে, Vivo X300 Ultra ভবিষ্যতে Xiaomi 17 Ultra এবং Oppo Find X9 Ultra-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে। আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা থাকলেও, লিক হওয়া তথ্য ফোনটিকে ঘিরে প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026

Latest News

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa