জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীদের আর বাধ্যতামূলকভাবে ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে বা লগইন করতে হবে না। এর পরিবর্তে যুক্ত করা হবে ইউজারনেম ভিত্তিক ব্যবস্থা।

পরিবর্তন

Advertisement

মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি গোপনীয়তা আরও শক্তিশালী করার জন্য এই নতুন ফিচার চালুর পরিকল্পনা করছে। এতে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম বা এক্স (পূর্বের টুইটার)-এর মতো নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে লগইন করতে পারবেন।

এতদিন ২০০৯ সাল থেকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বরই ছিল বাধ্যতামূলক মাধ্যম। কিন্তু নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা একটি ইউনিক ইউজারনেম তৈরি করে পরিচয় গোপন রেখে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে অচেনা ব্যক্তির কাছে ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করার ঝুঁকিও কমে যাবে।

ইউজারনেম তৈরির ক্ষেত্রেও কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণ (২.২৫.২৮.১২)-এ এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ইউজারনেমে কমপক্ষে একটি অক্ষর থাকতে হবে, ইংরেজি ছোট হাতের অক্ষর (a থেকে z) ব্যবহার করতে হবে, এবং সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করে সেটিকে আলাদা করা যাবে।

বর্তমানে এই ফিচারটি শুধু বিটা পরীক্ষাকারীদের জন্য সীমিতভাবে চালু রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পরীক্ষামূলক ধাপ শেষ হলে ধীরে ধীরে সবার জন্য এটি উন্মুক্ত করা হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে হোয়াটসঅ্যাপে গোপনীয়তা আরও বৃদ্ধি পাবে এবং ব্যবহারকারীদের যোগাযোগ আরও নিরাপদ ও সহজ হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.