Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি হোয়াটসঅ্যাপে নতুন ‘ইনকগনিটো মোড’, এআই চ্যাট হবে সম্পূর্ণ গোপন
বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ‘ইনকগনিটো মোড’, এআই চ্যাট হবে সম্পূর্ণ গোপন

By Mynul Islam NadimMay 16, 20262 Mins Read

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটির এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথন আরও সুরক্ষিত রাখতে নতুন একটি মোড যুক্ত করেছে মেটা।

হোয়াটসঅ্যাপ

Advertisement

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী ও এআইয়ের মধ্যকার কথোপকথন মেটা কর্তৃপক্ষও পড়তে পারবে না। এটি ‘ইনকগনিটো’ মোড নামে পরিচিত। এই মোড চালু থাকলে কথোপকথন মনিটর করা হবে না এবং চ্যাট শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছেন, অনেক ব্যবহারকারী স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অর্থনৈতিক বিষয়সহ সংবেদনশীল বিষয়ে এআইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করতে চান। তারা চান না এসব তথ্য অন্য কেউ দেখুক বা সংরক্ষণ করুক।

তবে এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, চ্যাট ইতিহাস সংরক্ষণ না থাকায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়বদ্ধতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়তে পারে।

ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গত বছর হোয়াটসঅ্যাপে মেটা এআই যুক্ত করার পর কিছু ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছিলেন। কারণ এটি বন্ধ করার সরাসরি কোনো ব্যবস্থা ছিল না।

২০২৫ সালের মে মাসে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, মেটার বিভিন্ন অ্যাপে এআই ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ১০০ কোটির বেশি ছাড়িয়েছে।

ক্যাথকার্ট বলেন, অনেক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে উদ্বেগ অনুভব করেন, তবে একই সঙ্গে তারা এআই থেকে উপকারী তথ্যও পেতে চান।

বর্তমানে অধিকাংশ এআই প্রতিষ্ঠান ব্যবহারকারীদের চ্যাট সংরক্ষণ করে থাকে, যা অনেক ক্ষেত্রে ভবিষ্যৎ মডেল উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তবে নতুন এই ফিচারকে মেটা এমন একটি এআই অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করছে যেখানে সার্ভারে কোনো চ্যাট লগ সংরক্ষণ করা হবে না।

ক্যাথকার্ট আরও জানান, হোয়াটসঅ্যাপের এই ‘ইনকগনিটো’ মোড সাধারণ মেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো না হলেও কার্যকারিতার দিক থেকে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালান উডওয়ার্ড বলেছেন, এই ব্যবস্থা নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে, তবে এআই ব্যবহারের ক্ষেত্রে কিছু ঝুঁকি ও উদ্বেগ থেকেই যাবে।

তার মতে, চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলে ভবিষ্যতে কোনো অপব্যবহার বা ক্ষতিকর প্রভাব নির্ণয় করা কঠিন হতে পারে।

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে এআই ভুল তথ্য বা ক্ষতিকর পরামর্শ দিলে তার দায় নির্ধারণ করা জটিল হয়ে পড়তে পারে।

প্রাথমিকভাবে এই ইনকগনিটো মোড শুধু টেক্সট বার্তার ক্ষেত্রে চালু হবে, ছবির ক্ষেত্রে নয়। এছাড়া মেটা এআই নিরাপত্তা ব্যবস্থাও সক্রিয় থাকবে এবং ক্ষতিকর বা অবৈধ প্রশ্নের উত্তর প্রদান থেকে বিরত থাকবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে অন্য কোনো এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ সীমিত করা হয়েছে, ফলে ব্যবহারকারীরা মূলত মেটার নিজস্ব এআই সেবা ব্যবহার করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, মেটা আগামী বছরগুলোর মধ্যে এআই অবকাঠামো খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে, যা ভবিষ্যতে তাদের বিজ্ঞাপন ও ডিজিটাল ব্যবসাকে আরও শক্তিশালী করতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa