হোয়াটসঅ্যাপ সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচারের ওপর কাজ করছে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন, যা মূল (প্রাইমারি) অ্যাকাউন্টের সঙ্গে ডিজিটাল লিংকের মাধ্যমে যুক্ত থাকবে।

সেকেন্ডারি অ্যাকাউন্টে থাকবে নির্দিষ্ট সীমাবদ্ধতা ও সীমিত সুবিধা। উদাহরণস্বরূপ, এই অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে শুধুমাত্র পরিচিত কনট্যাক্ট থেকে কল ও মেসেজ আসবে। এতে করে অভিভাবকরা নিশ্চিত হতে পারবেন, শিশুদের অপ্রয়োজনীয় বা অজানা বার্তা ও কল থেকে রক্ষা পাওয়া যাচ্ছে।
অভিভাবকরা সন্তানের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না। তবে অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কিত রিপোর্ট ও প্যাটার্নের তথ্য তারা পাবেন। হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে, তাই ব্যক্তিগত কথোপকথন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
বর্তমানে এই ফিচারের জন্য প্রাইমারি কন্ট্রোল ফিচার ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ পরীক্ষা করছে, নতুন প্যারেন্টাল টুলগুলো বিদ্যমান অ্যাকাউন্ট সেটিংসের সঙ্গে কীভাবে সহজে যুক্ত করা যায়। ইন্টারফেসও ব্যবহারবান্ধব করে তোলা হচ্ছে, যাতে অভিভাবকরা দ্রুত ও সহজে সেকেন্ডারি অ্যাকাউন্ট সেটআপ করতে পারেন।
ফিচার চালু হলে, অভিভাবকরা সন্তানের বয়স অনুযায়ী নিরাপদ অনলাইন ব্যবহার নিশ্চিত করতে পারবেন।
সূত্র: খালিজ টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


