Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ কেমন হবে গর্ভাবস্থার প্রথম ৩ মাসের খাবার?
টপ নিউজ

কেমন হবে গর্ভাবস্থার প্রথম ৩ মাসের খাবার?

By Saiful IslamMay 21, 20242 Mins Read

শায়লা শারমীন : আপনি মা হতে চলেছেন, এটি আপনার জীবনের সুন্দর একটি অভিজ্ঞতা। গর্ভাবস্থায় প্রথম তিন মাসে গর্ভবতী মায়েদের বমিভাব, বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গের কারণে শরীর খারাপ লাগতে পারে। এই সময় প্রয়োজন নিজের যত্ন, সঠিক খাদ্যাভাস ও বাড়তি সতর্কতা। তাই গর্ভধারণের পর থেকেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্নের প্রয়োজন।

কেমন হবে গর্ভাবস্থার প্রথম ৩ মাসের খাবার?

Advertisement

আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টের রিসার্চের ফলাফলে দেখা যায়, গর্ভাবস্থার প্রথম ৩ মাসে (1st trimester) মা ও শিশু উভয়ের সুস্থতার জন্য ফোলেট, আয়রন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি ১২ এবং ক্যালসিয়াম জাতীয় পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন।

একটি শিশু কতটা সুস্থ, সবল, মেধাবী হবে, তা নির্ভর করে মাতৃত্বকালীন মায়ের পুষ্টিকর আহার সেবনের মধ্য দিয়ে। যে সকল মা পুষ্টিকর খাদ্য গ্রহণে যতটা সচেতন, তাদের নিজের এবং গর্ভস্থ সন্তানের সুস্থ থাকার নিশ্চয়তা ততটা বেশি। যেহেতু একজন গর্ভবতী মায়ের গর্ভপাত ও অন্যান্য গর্ভকালীন জটিলতার ঝুঁকি বেশি থাকে, তাই ১ম ত্রৈমাসিক সময়ে মাকে সবচেয়ে যত্নবান হতে হবে নিজের খাদ্যাভ্যাস ও বিশ্রামের প্রতি।

তবে শুধু গর্ভকালীন সময়ের ৩টি ধাপেই নয় (1st, 2nd, 3rd trimester), মা হতে চাওয়ার জার্নিটা শুরু হওয়া উচিত সন্তান কনসিভ করার ৬ মাস আগে থেকে। এই ৬ মাসে একজন নারী নিজেকে তৈরি করবে একটি সুস্থ-সুন্দর শিশু জন্ম দেওয়ার জন্য এবং নিজের সুস্থতা নিশ্চিত করার জন্য। কেননা, পুষ্টি ঘাটতি সম্পন্ন অপুষ্ট মা কখনই একজন সুস্থ সবল শিশুর জন্ম দিতে পারেন না। বরং নিজেই সম্মুখীন হয়ে যান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

গর্ভধারণ বা কনসিভ করার অন্তত ৩-৬ মাস আগে থেকে মায়ের কোনো স্বাস্থ্য জটিলতা আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পাশাপাশি ওই সময় থেকে জিংক, আয়রন ও ফলিক অ্যাসিড—এই ৩টি পুষ্টি উপাদান অবশ্যই নিয়মিত খাওয়ার অভ্যাস করুন।

মনে রাখতে হবে, এই সময় সন্তানের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অবশ্যই গর্ভবতী মায়ের রোজকার খাদ্য তালিকায় থাকবে—দুধ ও দুগ্ধজাত খাদ্য, ডাল, সয়াবিন, বাদাম, মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়া, লাল শাক, সামুদ্রিক মাছ, ডিম, রেড মিট, ড্রাই ফ্রুটস, গাঢ় সবুজ রঙের শাক-সবজি, গম ইত্যাদি। অর্থাৎ ফাইবারসমৃদ্ধ খাবার, ফল ও প্রচুর পরিমাণে পানি ও পানীয়। তবে অবশ্যই এই সময় আনারস, কাঁচা পেঁপে, টেস্টিং সল্ট, অপাস্তুরিত দুধ, কাঁচা সবজি, আধা সেদ্ধ ডিম বা মাংস, অ্যালকোহল, সোডা ওয়াটার খাওয়া থেকে বিরত থাকুন।

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, মা হয়ে পুরোটা জার্নিতে আপনার চাহিদার অতিরিক্ত খাবারের দরকার নেই, শুধু দরকার পুষ্টিকর খাবার। উপযুক্ত পুষ্টিকর খাবার বাছাইয়ের মাধ্যমে অতিরিক্ত ওজন বৃদ্ধি না করেও গর্ভাবস্থায় আপনি পারবেন নিজের ও গর্ভস্থ শিশুকে সুস্থ রাখতে।

লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

July 21, 2026
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026

Latest News

Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa