Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি হোয়াটসঅ্যাপে ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার : অভিভাবকের নিয়ন্ত্রণে শিশুদের অনলাইন নিরাপত্তা
বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার : অভিভাবকের নিয়ন্ত্রণে শিশুদের অনলাইন নিরাপত্তা

By Shamim RezaMarch 18, 20262 Mins Read

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা এখন বিশ্বজুড়ে বড় আলোচনার বিষয়। স্মার্টফোনের সহজলভ্যতার কারণে অনেক কম বয়সি ব্যবহারকারীও মেসেজিং অ্যাপ ব্যবহার করছে। এই বাস্তবতা মাথায় রেখে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ শিশুদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার উদ্যোগ নিয়েছে। নতুন এই ব্যবস্থায় অভিভাবকের অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া শিশুরা অ্যাপটি ব্যবহার করতে পারবে না।

WhatsApp open new parental control feature

Advertisement

নতুন ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টে কী ঘটছে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে সাধারণ সংস্করণের সব সুবিধা থাকবে না। বরং নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এমনভাবে সেটিংস তৈরি করা হয়েছে, যাতে শিশুদের অনলাইন যোগাযোগ সীমিত ও নিয়ন্ত্রিত থাকে। কীভাবে পেরেন্টাল কন্ট্রোল চালু করবেন? এই ফিচার চালু করতে প্রথমে অভিভাবক এবং সন্তানের ফোন দুটি কাছাকাছি রাখতে হবে। এরপর শিশুর ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ খুললে সেখানে একটি কিউআর কোড দেখা যাবে। অভিভাবকের ফোন থেকে সেই কোড স্ক্যান করলে দুটি ডিভাইস একসঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এই সংযোগ সম্পন্ন হলেই অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালু হবে।

ডিভাইস সংযুক্ত হওয়ার পর থেকে সন্তানের অ্যাপ ব্যবহারের উপর অভিভাবকের পূর্ণ নজরদারি থাকবে। তারা ঠিক করে দিতে পারবেন কারা শিশুর সঙ্গে যোগাযোগ করতে পারবে, কোন গ্রুপে যোগ দেওয়া যাবে এবং অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস কীভাবে থাকবে। প্রয়োজনে কনটেন্ট দেখার অনুমতিও সীমিত করা যাবে।

এই সংস্করণে কিছু জনপ্রিয় ফিচার ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি। যেমন- চ্যানেল, স্ট্যাটাস, একবার দেখার পর মুছে যায় এমন ছবি বা নির্দিষ্ট সময় পরে অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ। এসব অপশন বাদ দেওয়ার উদ্দেশ্য হলো শিশুদের অনলাইন ঝুঁকি কমানো এবং যোগাযোগকে সহজ ও নিরাপদ রাখা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অভিভাবকের নিয়ন্ত্রণের বাইরে থাকা সাধারণ কথোপকথনগুলোও নিরাপত্তা বজায় রেখে এনক্রিপ্টেড থাকবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অর্থাৎ ব্যক্তিগত বার্তা অন্য কেউ দেখতে পারবে না। তবে শিশু ব্যবহারকারীরা নির্দিষ্ট বয়সে পৌঁছালে তাদের অ্যাকাউন্টকে সাধারণ হোয়াটসঅ্যাপ প্রোফাইলে রূপান্তর করার সুযোগ দেওয়া হবে। তখন তারা চাইলে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারবে। নতুন এই পেরেন্টাল কন্ট্রোল ব্যবস্থা শিশুদের অনলাইন নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে অভিভাবকরা যেমন সন্তানের ডিজিটাল ব্যবহারের উপর নজর রাখতে পারবেন, তেমনি শিশুরাও নিরাপদ পরিবেশে যোগাযোগের সুযোগ পাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa