Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি
Bangladesh breaking news আন্তর্জাতিক

কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি

By Tarek HasanNovember 5, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশীরভাগ স্টেটে ভোটগ্রহণ শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বুধবার (৬ নভেম্বর) সকাল নাগাদ বেশিরভাগ অংশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রতি চার বছর পরপর নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। সে প্রথা অনুসারে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোটগ্রহণ হবে।

কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি

Advertisement

কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন ক্ষমতাধর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট? এ হিসাব মিলাচ্ছেন দেশটির নাগরিকরা। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন ৭ কোটি ৭০ লাখের বেশি ভোটার। ভোটযুদ্ধে যে জিতবেন তিনিই নতুন ইতিহাস গড়বেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বাভাবিক ও সঙ্গত কারণেই সজাগ দৃষ্টি সারা বিশ্বের মানুষদের। কারণ এ ভোটের ফল প্রভাব ফেলবে বিশ্বের অর্থনীতি, যুদ্ধনীতি ও অভিবাসনে।

সব কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে বুথ ফেরত জরিপের ফল পাওয়া যাবে। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, সাড়ে সাত কোটির বেশি ভোটার এবার আগাম ভোট দিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, এসব ভোটারের মধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট সমর্থক বেশি এবং কমলাই বেশি আগাম ভোট পেয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৭ সালের ২১ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। রাজনীতিতে নতুন নাম লেখানো এই ধনকুবের রিপাবলিকান দলের টিকিটে ২০১৬ সালের নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরে যান।

এবার ট্রাম্প ও কমলা ছাড়া আরও চার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। নিউইয়র্কের ব্যালটে ইংরেজির পাশাপাশি যে চারটি ভাষা থাকবে, এর একটি বাংলা।

বিভিন্ন জরিপে ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে এর আগে সবগুলো জরিপেই বেশ কয়েক পয়েন্ট ব্যবধানে কমলাকে এগিয়ে থাকতে দেখা গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইভ থার্টি এইট ও এবিসি নিউজের যৌথ জরিপে মঙ্গলবার ট্রাম্পের (৪৭%) চেয়ে কমলা (৪৮%) এগিয়ে ছিলেন।

অন্যদিকে, সেলজার পরিচালিত জরিপে আইওয়া জরিপে তিন পয়েন্ট ব্যবধানে ট্রাম্পকে (৪৪%) পিছে ফেলেছেন কমলা (৪৭%)। ট্রাম্প অবশ্য এসব জরিপকে ‘গণমাধ্যমগুলোর মিথ্যাচার ও পরিকল্পিত’ বলে অভিহিত করেছেন। তবে মার্কিন নির্বাচনের ফল নির্ধারণ করে দেয় বলে খ্যাতি আছে যে সাত রাজ্যের- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন- সেসব রাজ্যের সবকটিতে কমলাকে পিছে ফেলেছেন বলে অ্যাটলাস ইনটেলের জরিপে দেখা গেছে। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ট্রাম্পের পক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ এবং কমলার প্রতি ৪৫ দশমিক ৮ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন।

২০১৬ সালের নির্বাচনেও জরিপগুলোয় হিলারিকে ট্রাম্পের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। ভোটের ফলে দেখা যায়, জনপ্রিয় ভোটে হিলারি ৩০ লাখের বেশি ভোট পেলেও ইলেকটোরাল কলেজের ভোটে জয় পান ট্রাম্প। মোট ইলেকটোরাল ভোট (মানে যারা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন) ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন পড়ে ২৭০টি ইলেকটোরাল ভোটের।

এবারও জরিপগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প ও তার সমর্থকরা। এবার ফক্স নিউজ বা এ রকম ট্রাম্পঘেঁষা কয়েকটি গণমাধ্যমের কথা বাদ দিলে মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমগুলো কমলাকে ইতিবাচকভাবে প্রচার করেছে। নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ তো রোববার এক নিবন্ধে স্পষ্ট করে বলেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য। তবে ট্রাম্পের প্রচারশিবির প্রথম থেকেই বলে আসছে, ক্ষমতাসীনরা নানাভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। ট্রাম্প নিজে বলেছেন, ডেমোক্র্যাটরা প্রতারণা না করলে এ নির্বাচনে তিনি আবার জয়লাভ করবেন।

এবারের নির্বাচনী প্রচারে ট্রাম্প ও কমলা পরস্পরকে দোষারোপ, ব্যক্তিগত অনেক আক্রমণ করেছেন। ট্রাম্প না জিততে পারলে এবারও সহিংসতার আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা।

সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মহাসমাবেশে জনতার ঢল

এই নির্বাচনের ফলের প্রভাব বাংলাদেশসহ সারা বিশ্বেই পড়বে বলে ধারণা করা যায়। ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনে জিতলে ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দেবেন। গাজা যুদ্ধও বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। একেবারে শেষপ্রান্তে এসে একদিন আগে কমলাও সুর বদল করে বলেছেন, জয়ী হলে গাজা যুদ্ধ বন্ধ করবেন তিনি। করোনা ভাইরাস মহামারীর পরে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল। ফলে ট্রাম্প নাকি কমলা- কার হাতে ওঠে হোয়াইট হাউসের চাবি, সে দিকে নজর রয়েছে বিশ্ব বাসীর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa