Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হেলিপ্যাডে H লেখা থাকে কেন?
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

হেলিপ্যাডে H লেখা থাকে কেন?

By Saiful IslamJuly 17, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নিশ্চয়ই খেয়াল করেছ, হেলিকপ্টার যেখানে অবতরণ করে, একটি বড় বৃত্ত থাকে সেখানে। আর বৃত্তের ভেতরে লেখা থাকে ইংরেজি অক্ষর H। যে দেশের হেলিপ্যাডই হোক না কেন, সব জায়গায় হেলিপ্যাডে H লেখা থাকে। ল্যান্ডিং বোঝাতে L কিংবা পার্কিং বোঝাতে Pও লেখা যেত। তা না করে সব সময় কেন শুধু H-ই লেখা থাকে?

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলো জেনে নেওয়া যাক হেলিপ্যাড আসলে কী? মূলত যেখানে হেলিকপ্টার অবতরণ করে বা নামে সেই জায়গাকে হেলিপ্যাড বলে। জানিয়ে রাখা ভালো যে হেলিপ্যাডে নামে শুধু হেলিকপ্টার। বিমান নামে রানওয়েতে। বিমান আর হেলিকপ্টারের মধ্যে পার্থক্যও বিস্তর। বিমান অনেক গতিতে অবতরণ করে রানওয়েতে। মানে বিমান অবতরণ করার পরও রানওয়ে ধরে অনেক দূর এগিয়ে যায় এর গতির কারণে। রানওয়ে ছাড়া বিমান অবতরণ সম্ভব নয়। কিন্তু হেলিকপ্টারের এই দায় নেই। যেখানে খুশি সেখানেই অবতরণ করতে পারে। আবার অবতরণ করার পর বিমানের মতো অনেকখানি পথ এগিয়ে যেতে হয় না। দরকার শুধু একটি হেলিপ্যাড।

হেলিপ্যাডে সাধারণত দুটি রং ব্যবহার করা হয়। ভালো করে খেয়াল করলে দেখবে, হেলিপ্যাডের চারপাশে একটি বৃত্ত থাকে। এই বৃত্তের রং থাকে হলুদ। আর বৃত্তের মাঝে যে বড় H লেখা থাকে, এটার রং সাদা। পাইলটেরা যাতে দূর থেকে দেখেও হেলিপ্যাড চিহ্নিত করতে পারেন, সে জন্য হলুদ ও সাদা রং ব্যবহার করা হয়। H–এর পরিবর্তে অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে হয়তো দূর থেকে অতটা ভালো করে দেখা সম্ভব হতো না। তা ছাড়া হেলিকপ্টার বলো আর হেলিপ্যাডই বলুন, শুরুটা কিন্তু H দিয়েই। তবে আরও একটা বড় কারণ আছে এই H লেখার পেছনে। এই চিহ্নের সাহায্যে নির্দেশ করে কোন দিকে মুখ করে অবতরণ করবে হেলিকপ্টার।

মূলত বিত্তশালীরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হেলিকপ্টার ব্যবহার করেন। হেলিকপ্টার ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। নিজস্ব হেলিকপ্টারও থাকে অনেকের। তাঁদের সময়ের মূল্য অনেক। দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয় তাঁদের। যেহেতু সময় বাঁচাতে হেলিকপ্টার ব্যবহার করেন, তাই এ ব্যাপারটি মাথায় রেখেই হেলিপ্যাডে H লেখা থাকে। পাইলটরা এই চিহ্নের মাধ্যমে সহজে বুঝতে পারেন, অতিথিরা নেমে কোন দিকে যাবেন। সেদিকে মুখ করেই অতিথিদের নামানো হয়। তাঁদের জন্য আলাদা গেটের ব্যবস্থাও থাকে। উদ্দেশ্য একটাই—সময় বাঁচানো। তাঁরা নেমেই যাতে সোজা গন্তব্যের দিকে রওনা হতে পারেন। এতে সময়ক্ষেপণেরও কোনো ভয় থাকে না।

তোমার মনে হতে পারে, H তো দেখতে দুই পাশ থেকে একই রকম। তাহলে কোন দিকে মুখ রেখে অবতরণ করবে, তা পাইলট কীভাবে বুঝবেন? আসলে যখন H এভাবে লেখা থাকবে, তখন বুঝতে হবে হেলিকপ্টারটি এভাবে ওপরে নিচের দিকে করে অবতরণ করবে। আমরা বোঝার সুবিধার্থে এটিকে পূর্ব–পশ্চিম বলে ধরে নিতে পারি। তাহলে এভাবে থাকা মানে পাইলট পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে হেলিকপ্টার অবতরণ করবেন। আবার চিহ্নটি যদি অনুভূমিকভাবে থাকে অর্থাৎ উত্তর–দক্ষিণ দিকে অবস্থান করে, তাহলে বুঝতে হবে হেলিকপ্টারটির মাথা থাকবে উত্তর বা দক্ষিণ দিকে। অর্থাৎ, এই চিহ্নটির মাধ্যমে সহজে বোঝানো সম্ভব হয়, ঠিক কোন দিকে মাথা রেখে হেলিকপ্টারটি অবতরণ করবে।

হেলিপ্যাড সাধারণত কংক্রিট দিয়ে তৈরি করা হয়। তবে মাঝেমধ্যে দুর্গম এলাকায় বা পাহাড়ে কাঠের তৈরি হেলিপ্যাডও দেখা গেছে। এ ছাড়া বৃত্তের চারপাশে হলুদ রঙের পরিবর্তে ভিন্ন রংও ব্যবহার করা হয়। অনেক হেলিপ্যাডে বৃত্তের ভেতরেও রং করে দেওয়া হয়। এতে দূর থেকে পাইলটদের হেলিপ্যাড চিনতে সুবিধা হয়।

সূত্র: অ্যানহাং ডট কম

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
h কেন থাকে মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার লেখা হেলিপ্যাডে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিদিশা

তারেক রহমানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন বিদিশা

February 5, 2026
নির্বাচন

ভোট চাইলে ভিশন দেখান, বিষোদগার নয়

February 3, 2026
ডা. শফিকুর রহমান

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না : ডা. শফিকুর রহমান

January 29, 2026
Latest News
বিদিশা

তারেক রহমানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন বিদিশা

নির্বাচন

ভোট চাইলে ভিশন দেখান, বিষোদগার নয়

ডা. শফিকুর রহমান

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না : ডা. শফিকুর রহমান

The country’s healthcare system is being quietly devastated

রয়্যাল ডিগ্রির মোড়কে মেধার অপচয়, নীরবে বিপর্যস্ত হচ্ছে দেশের চিকিৎসা ব্যবস্থা

Ha Vote

মার্কা যার যার, হ্যাঁ ভোট সবার : রাষ্ট্র সংস্কারের শ্রেষ্ঠ সময় এখন

Potibad

এই দেশে প্রতিবাদ মানেই কি জনগণকে জিম্মি করা?

জাহিদ ইকবাল

শিক্ষিত নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে

**Disinformation and the Test of Democracy**

গণভোট, অপতথ্য ও গণতন্ত্রের পরীক্ষা

ক্রিসমাস ট্রি

ঢাকায় ক্রিসমাস ট্রি ও সাজসজ্জার সরঞ্জাম পাবেন কোথায়?

সবজি

শীতে বেশি সবজি জন্মানোর পেছনে কারণ কী?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.